| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

পঞ্চাশের আকাল নিয়ে তথ্যচিত্র, কলকাতা এলেন ইতালিয় পরিচালক ডিয়েগো ডি’এনসেনঝো

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ১১৯৩ জন পড়েছেন
আপডেট শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

২০০১ সাল থেকে ইউরোপিয় তথ্য-চিত্রপরিচালকদের সঙ্গে কাজ করছেন প্রভাস দাস। ২০১৮র ১৮ ডিসেম্বরের ‘দি টেলিগ্রাফ’ কাগজের একটি প্রতিবেদনে চোখ আটকে যায় তাঁর। প্রতিবেদনে ছবি ছিল একটি, যেখানে জঙ্গলের প্রেক্ষাপটে এক নদীর ওপর দাঁড়ানো একটি লোক এক বৃদ্ধের সঙ্গে কোনও কথা বলছেন। লেখাটি পড়ে জানতে পারেন বাংলার এক লেখক শৈলেন সরকার সাক্ষাৎকার নিচ্ছেন সেই বৃদ্ধের। বৃদ্ধ খোসেন শেখ সুন্দরবন বঙ্গোপসাগের মোহনার ‘কে’ প্লটের বাসিন্দা। উনি সেই ৭৫ বছর আগে হওয়া পঞ্চাশের আকাল বা তেতাল্লিশের মন্বন্তরের নিজের অভিজ্ঞতা বর্ণনা করছেন। শৈলেন সরকার নাকি ২০১৩ সাল থেকে খুঁজে খুঁজে সেই পঞ্চাশের আকালের পর তখন পর্যন্ত বেঁচে থাকা মানুষদের সঙ্গে কথা বলছেন। সেই আকালের দিনগুলিতে তারা কী দেখেছেন, কী খেয়েছেন, বেঁচেছেন বা কী ভাবে তার বিবরণ সংগ্রহ করছেন।

খুঁজেপেতে কলেজ স্ট্রিট থেকে শৈলেন সরকারের ‘দুর্ভিক্ষের সাক্ষী’ বইটি পড়ার পর তিনি তাঁর অভিজ্ঞতা মেল করে ইতালির ডিয়েগো ডি’এনসেনঝোকে জানান। আর পরিচালক ডিয়েগো ডি’এনসেনঝো তক্ষুনি তাকে শৈলেন সরকারের সঙ্গে কথা বলতে বলেন। মূল বইটির ইংরেজি অনুবাদ পড়তে চান। ইতিমধ্যে আমেরিকার প্রিন্সটনবাসী হার্ভার্ডের প্রাক্তন ছাত্র ও ইংরেজি ভাষার ‘দি এপিক সিটি’ বইটির লেখক কুশনাভ চৌধুরী বইটির অনুবাদ শুরু করেছেন। পাঠান হল সেই অনুবাদ।

পরিচালক ডিয়েগো ডি’এনসেনঝোর সঙ্গী ক্যামেরাম্যান মার্কো পাসকুইনি। আন্ডার ওয়াটার ফটোগ্রাফিতে মার্কো পাসকুইনি এক পৃথিবী জোড়া নাম। ওঁরা ২০২০তেই আসবেন বলে ঠিক করে ফেলেছিলেন। বাদ সেধেছিল করোনা। অবশেষে ২০২৩। কিন্তু ইতিমধ্যে ২০১৮র বই ‘দুর্ভিক্ষের সাক্ষী’র ৫২ জনের মধ্যে মারা গেছেন ৪৩ জন। তাহলে? প্রভাসবাবু বললেন মাত্র ৯ জনে কী হবে? ওঁরা এতদূর থেকে আসবেন। শৈলেনবাবু জানালেন এই তিন বছরে তিনি বিভিন্ন জেলার আরও ১১ জনের সাক্ষাৎকার নিয়ে রেখেছেন অর্থাৎ মোট কুড়ি জন।

ডিয়েগো ডি’এনসেনঝো ও মার্কো পাসকুইনি তাদের যাত্রা শুরু করছেন ১৯ ফেব্রুয়ারি থেকে। ১৯ ফেব্রুয়ারি থেকে তাঁরা অনুসরণ করবেন সাক্ষাৎকার নিতে থাকা শৈলেন সরকারকে। মার্ক পাসকুইনি তাঁর ক্যামেরায় ধরবেন জেলা নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিন ২৪ পরগনা বা সুন্দরবনের  দুর্ভিক্ষের সাক্ষীদের। থাকবেন তখনকার পুর্ব পাকিস্তানের ঢাকা, বরিশাল, নারায়নগঞ্জে শৈশব কাটানো ও পরে উদ্বাস্তু হয়ে বিভিন্ন কলোনিতে আশ্রয় নেওয়া সাক্ষীরাও।

আপনার মতামত লিখুন :

One response to “পঞ্চাশের আকাল নিয়ে তথ্যচিত্র, কলকাতা এলেন ইতালিয় পরিচালক ডিয়েগো ডি’এনসেনঝো”

  1. মৃন্ময় দাশ says:

    তাকিয়ে থাকলাম আরও খবরের জন্যে।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev