| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

জনপ্রিয় কাঁঠাল মেলায় ম ম করছে কামারপুকুর : দেবাশিস শেঠ

Reporter
দেবাশিস শেঠ / ৪৬৮ জন পড়েছেন
আপডেট বুধবার, ২২ জুন, ২০২২

শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থান হুগলির কামারপুকুরে অম্বুবাচীর দিন থেকে মহা উৎসাহে শুরু হলো কাঁঠাল মেলা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাঁঠাল বিক্রেতারা এসে পশরা সাজিয়েছেন এই মেলায়। স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের ভিড় ও চোখে পড়ার মতো। করোনা অতিমারির জেরে দু-বছর তেমনভাবে মেলা হয়নি। তাই এই বছরে একটু বাড়তি উৎসাহ তো থাকছেই এখানকার মানুষের মনে।

বিশেষ করে এই এলাকার আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই কাঁঠাল মেলার গুরুত্ব অপরিসীম। কারণ অম্বুবাচীর দিনটিকে তাঁরা জামাইষষ্ঠী হিসাবে পালন করেন। এই উপলক্ষে বাড়িতে বাড়িতে উপস্থিত হন মেয়ে-জামাইয়ের দল। এখানকার আদিবাসী সমাজের রীতি অনুযায়ী জামাই খাতির এর অন্যতম উপকরণ হলো পাকা কাঁঠাল। এই ক্ষেত্রে কার্পণ্য করেন না শশুর মশাইরাও। তাই কাঁঠাল মেলা থেকে পেল্লাই সাইজের কাঁঠাল ঘাড়ে করে বাড়ি ফেরার দৃশ্য এখানে খুবই পরিচিত।

মেলায় আসা শ্রীমন্ত টুডু অবশ্য বললেন, “এবার কাঁঠালের দাম একটু বেশি। তাতে কি? সব জিনিসেরই তো দাম বাড়ছে। জামাইয়ের পাত ভর্তি কাঁঠাল থাকবে না তা কি হয়?” মুর্শিদাবাদ থেকে আসা কাঁঠাল বিক্রেতা সেখ সাইফুদ্দিন এর বক্তব্য, “করোনার জন্য দু-বছর আসিনি। এই বছরে যতটা আশা করেছিলাম এখনো তা হচ্ছে না। দেখা যাক কি হয়?”

প্রায় মাসখানেক ধরে চলবে এই মেলা। পাকা কাঁঠালের গন্ধে মম করবে সারা এলাকা। খাদ্য রসিক মানুষজন ঘুরঘুর করবে মেলার আশেপাশে। শ্রী রামকৃষ্ণদেব নিজেই বলতেন, ‘রসেবসে রাখিস মা’ তা না হলে কি আর কাঁঠালের নামেই এক মাস ধরে একটি মেলা চলতে পারে!

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev