জঙ্গলমহলে ক্রমশই জমি হারাচ্ছে বিজেপি! ১৭ মার্চ ২০২০ লালগড়ের বেলাটিকরী অঞ্চলে আদিবাসী মানুষদের সমস্যার কথা শুনতে এলাকায় হঠাৎ হাজির হন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বীরবাহা সরেন। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে ওনার হাত ধরে প্রায় শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিখ্যাত সাহিত্যিক খেরোয়াল সরেন। এখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির সদস্য অজয় সেন, লালগড়ের ব্লক সভাপতি শ্যামল মাহাত-সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। গোপীবল্লভপুর-১ নং ব্লকের আলমপুরেও একই ছবি ধরা পড়লো। তৃণমূলের দলীয় সভায় স্থানীয় বিজেপি নেতা স্নেহাসিস পৈড়া (তনু) ও আশিস মহাপাত্রের নেতৃত্বে প্রায় শতাধিক বিজেপির নেতা ও কর্মীরা তৃণমূল কংগ্রেসের পতাকাতলে সামিল হলেন। কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন গোপীবল্লভপুর-১ নং ব্লক সভাপতি শঙ্কর প্রসাদ হাঁসদা। যাঁরা যাঁরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের কাজ করতে বিপুল ভাবে আগ্রহ প্রকাশ করেছেন।
ছবি ও সংবাদ : সুদীপ্ত চক্রবর্তী


