১৫ মার্চ ২০২০ বিনপুর (এসটি) বিধানসভার বিধায়ক খগেন্দ্র নাথ হেমব্রমের নেতৃত্বে চিচিড়ার কোঁকড়োর কমিউনিটি হলে স্বীকৃতি সম্মেলন হয়ে গেল। উপস্থিত ছিলেন বিনপুর বিধায়ক খগেন্দ্রনাথ হেমব্রম এবং জাম্বনী ব্লক সভাপতি নিশীথ মাহাত ঝাড়গ্রাম জেলা (এসটি) সেল সভাপতি অর্জুন হাঁসদা, ঝাড়গ্রাম জেলা যুব সভাপতি দেবনাথ হাঁসদা, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শুভ্রা মাহাত, তৃণমূল কংগ্রেসের বেলপাহাডির ব্লক সভাপতি চিন্ময় মাহাত-সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। বিধায়ক জানান পুরোনো কর্মীদের, যারা ভুল বুঝে দূরে সরে ছিল, তাঁদের সন্মান জানিয়েই তিনি দলের কাজে নিয়োজিত করবেন।

