করোনা এবং আমফানে বেহাল সাধারণ জনজীবন। এরমধ্যে বিজেপির অপপ্রচারে সাধারণ মানুষ বিভ্রান্ত। সোস্যাল মিডিয়া জুড়ে মমতার নিন্দায় মুখর বিজেপির ছোটো, বড়ো সব নেতা। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সোস্যাল মিডিয়ায় ঝড় তুলছেন কিন্তু করোনা পরিস্থিতি ও আমফানের মত প্রাকৃতিক বিপর্যয়ে দলের নেতাদের পাশে না পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে বহু মানুষ সামিল হচ্ছেন এটা সাদা কথা।

সাঁকরাইল ব্লকের প্রায় ৩০০ বিজেপির সক্রিয় কর্মী সমর্থক বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিজেপির জেলা কমিটির সদস্য কানাই রাউৎ, ব্লক নেতৃত্ব হেমাঙ্গিনী পাত্র, অনিল কর, রাজদ্বীপ করনের মত বুথ সভাপতিদের সাথে আরো বিশিষ্টজনেরা। পতাকা তুলে দিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বীরবাহা সরেন। যোগদানকারী কর্মীরা বলেন, কেন্দ্রের বিজেপি সরকারের দিশাহীন আদর্শের করাল ছায়া থেকে মুক্তি পেতে ও মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযোগ্যতে সামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন।

বীরবাহা সরেন বলেন কারা কাজ করে আর কারা ভাষণ মারে তা সাধারণ মানুষ বুঝতে পেরেছে। সেই ভুল বুঝতে পেরে দলে দলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মুগ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে সামিল হচ্ছেন।
ছবি ও সংবাদ : সুদীপ্ত চক্রবর্তী