লকডাউনের আজ ৮৬ তম দিন। করোনা, আমফানে বিধ্বস্ত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকারি, বেসরকারি, সমাজকর্মী-সহ নানা প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত উদ্যোগ। মানুষ তার বিপন্ন অবস্থা একনও কাটিয়ে উঠতে পারে নি।

বিশেষ করে গ্রামাঞ্চলে কর্মহীন মানুষের অন্ন সংকট চরমে। আজ ঝাড়গ্রাম জেলার গিধনী সংলগ্ন এলাকায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন ঝাড়গ্রাম জেলা পরিষদ। তুলে দিলেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং খাদ্য সামগ্রী। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের মাননীয়া সভাধিপতি মাধবী বিশ্বাস। ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের মাননীয়া সভাপতি ও জেলার সম্মানীয়া সভানেত্রী বীরবাহা সরেন।

জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মাননীয় দেবনাথ হাঁসদা। জামবনি ব্লকের বিডিও সৈকত দে, থানার আই সি বিশ্বজিৎ পাত্র এবং জেলা পরিষদের সম্মানীয় মেন্টর, কো-মেন্টর, কর্মাধ্যক্ষগন-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
ছবি ও সংবাদ : সুদীপ্ত চক্রবর্তী
