ঝাড়গ্রামে আবারও খাদ্যসামগ্রী পাঠালেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পয়লা বৈশাখ সকাল থেকেই সেই সব খাদ্যসামগ্রী বিলি হলো ঝাড়গ্রাম জেলার ৬টি ব্লকে।

নয়াগ্রাম, বেলপাহাড়ি, লালগড়, সাঁকরাইল, জামবনী ও ঝাড়গ্রাম ব্লকের ৫৬টি গ্রামে ৩০৫৪টি পরিবারকে এই খাদ্যসামগ্রী দেওয়া হয়। লোধা, শবর-সহ প্রান্তিক মানুষদের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল,আলু, বিস্কুট, তেল, মুড়ি ও ডেটল সাবান।

নববর্ষের দিন শুভেন্দুবাবুর পাঠানো এই খাদ্যসামগ্রী পেয়ে খুব খুশি এই প্রান্তিক মানুষেরা।
