লকডাউনের সময়সীমা দিনের পর দিন বেড়েই চলেছে। রিক্সাওয়ালা থেকে দিনমজুর, শহরের এই দিন-আনা দিন-খাওয়া মানুষগুলোর নাভিশ্বাস অবস্থা। তাই এদের পাশে থাকতে সবাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে শহর যুবার কর্মীরাও।

সভাপতি অজিত মাহাত-র ঐকান্তিক প্রচেষ্টায় শহরের বিভিন্ন ওয়ার্ডের দুঃস্থ পরিবারগুলোর হাতে চাল, ডাল, সোয়াবিন, তেল মুড়ি, সাবান তুলে দেওয়া হচ্ছে। ত্রাণ থেকে আরম্ভ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ঔষধপত্র পৌঁছে দেওয়া সবেতেই এগিয়ে এসেছেন যুবকর্মীরা। সহযোগিতা করছেন উজ্জ্বল পাত্র, গৌতম মাহাত, রানী সরেন।