আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া বিট হাউস ও মানিকপাড়া ফরেস্ট রেঞ্জের যৌথ উদ্যোগে মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাঝরিয়া গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হল। আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা খাদ্য কর্মাধ্যক্ষ দেবনাথ হাঁসদা, মানিকপাড়া (ওসি )অঞ্জন মাইতি, এই গ্রাম পঞ্চায়েতের উপপ্ৰধান মহাশীষ মাহাত, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ শান্তনু মাহাত ও লোধাশুলি গ্রাম পঞ্চায়েতের দলীয় সভাপতি দেবব্রত সাহা (দেবু) সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ ।
