বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জেআইএস গ্রুপ বহুল পরিচিত নাম। এবার সেই সংস্থা এগিয়ে এলো করোনা যুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করোনা যুদ্ধে সামিল হওয়ার সঙ্কল্প নিয়ে জেআইএস গ্রুপ মুখ্যমন্ত্রীর গড়া রাজ্য আপদকালীন ত্রাণ তহবিলে অনুদান দিল ২ কোটি ৫১ লক্ষ টাকা। এতে সংস্থার কর্মীদের দেওয়া অনুদানও রয়েছে। জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং বলেন, এই কঠিন সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্য তথা দেশে করোনা মোকাবিলায় সামিল হতে আমরা অঙ্গীকারবদ্ধ। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নেতৃত্ব দিচ্ছেন তাতে করোনাকে পরাস্ত করার লড়াইয়ে আমরা সব রকমভাবে সরকারের পাশে রয়েছি।
