ভারতীয় মহিলা ফুটবল দলের (অনূর্ধ্ব ১৭) সদস্য আসানসোলের রূপনারায়ণপুরের বাসিন্দা অদ্রিজা সরখেল। লকডাউনের কারণে গৃহবন্দি হয়ে তিনি সমস্যায় পড়েছেন। এই খবর পাওয়ার পরই রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নির্দেশে শনিবার ৯ মে এই ফুটবলারের বাড়িতে গিয়ে তাাঁর সঙ্গে দেখা করেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তাঁর হাতে তিন মাসের রেশন, ফল, শুকনো খাবার বা ড্রাইফুড, হরলিক্স-সহ অন্যান্য জিনিস তুলে দেন তিনি। একইসঙ্গে অদ্রিজাকে উৎসাহিত করতে ১১ হাজার টাকার আর্থিক অনুদানও দেওয়া হয়।
