মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজে অন্তর্ভূক্ত করতে হবে। আজ হরিপাল বিধানসভার অন্তর্গত বাসুবাটি অঞ্চলে ১০০ জন পরিযায়ী শ্রমিকের হাতে জব কার্ড প্রদান করলেন হুগলি জেলার ডিএম ওয়াই রত্নাকর রাও, উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না, হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান, সিঙ্গুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার, প্রধান বাসুবাটি অঞ্চল-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
