বিজেপিতে মোহভঙ্গ। বিগত লোকসভা ভোটে হুগলি কেন্দ্রের যে বিধানসভা ক্ষেত্রে বড়ো লিড পেয়েছিল বিজেপি তার মধ্যে অন্যতম বলাগড়। সেখানেই এবার বড়ো ভাঙন বিজেপির। সোমবার ১৫ জুন গুপ্তিপাড়া, সোমড়া, বলাগড় এলাকার প্রায় ৩৫০ জন বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
এর মধ্যে বিজেপির ১৮০ জন রয়েছেন। বেশিরভাগই যুবক-যুবতী। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল যুব সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির সাম্প্রদায়িক ভেদাভেদের রাজনীতি, অত্যাচার, প্রতিশ্রুতিভঙ্গ, জনবিরোধী পদক্ষেপে বীতশ্রদ্ধ হয়ে এঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হতে আবেদন করেছিলেন। দলীয় নেতৃত্বের অনুমতি নিয়ে তাঁদের দলে গ্রহণ করা হলো। আরও অনেকেই যোগদানে আগ্রহী।

