| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

সিপিআইএম-এ চালু হলো নেতার জন্মদিন পালন কলমে দেবাশিস ভট্টাচার্য

Reporter
দেবাশিস ভট্টাচার্য / ৩৪৩ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৯ জুলাই, ২০২১

সিপিআইএম-এ এত বছর ধরে একটা রেওয়াজ ছিল ৫ আগস্ট মুজাফ্ফর আহমেদের জন্মদিন পালন ছাড়া আর কোনও নেতার জন্মদিন পালন করা হবে না। ১৯৬৩ সাল থেকে অবিভক্ত সিপিআই ভাঙনের মুখে ১৯৬৩ সালের ৫ আগস্ট মুজাফ্ফর আহমেদ-এর জন্মদিন প্রথম পালিত হয়। রামমোহন লাইব্রেরী হলে সেই অনুষ্ঠান হয়েছিল। তখনও সিপিআই আনুষ্ঠানিকভাবে ভাঙেনি। কিন্তু দলের মধ্যে যারা ডাঙ্গে বিরোধী ছিলেন তারাই কাকাবাবুর জন্মদিন পালনে উদ্যোগী হন। ওই সভার প্রধান সংগঠক ছিলেন দু-জন। গনেশ ঘোষ এবং সমর মুখার্জী। সমর মুখার্জীর ছদ্মনাম ছিল পৃথ্বীরাজ। এদেরকে তখন পুলিশ খুঁজছিল। এরা বলেছিলেন, দলের ভেতরে সংশোধনবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কাকাবাবুর জীবনী তুলে ধরার দরকার। তাই কাকাবাবুর জন্মদিন পালন করতে চাইছি। পরের বছর সিপিআইএম তৈরি হয়। তারপর থেকে এই দল শুধু কাকাবাবুর জন্মদিনই প্রকাশ্যে পালন করে।

সাধরনত ৫ আগস্ট মহাজাতি সদনে বিরাট সভা হয় সকালে রক্তদান কর্মসূচি হয়। এছাড়া আর কোনও নেতার জন্মদিন পালন হতো না। ১৩ জুলাই প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্ট একটি আলোচনা সভার আয়োজন করতো। জ্যোতি বসুর জন্মদিন ৮ জুলাই। পার্টির তরফ থেকে কিছু করা হতো না। সুভাষ চক্রবর্তী ও রমলা চক্রবর্তী পথের পাঁচালী ব্যানারে ওইদিন সকালে ইন্দিরাভবনের সামনে অনুষ্ঠান করতেন। কেন নেতাদের জন্মদিন সাড়ম্বরে পালন করা হবে না এই নিয়ে সিপাআইএম-এ অনেকে প্রশ্ন করতেন। এবছরের বৃহস্পতিবার ৮ জুলাই দেখাগেল বরফ গলেছে। দলের রাজ্যকমিটির অধীন জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ এন্ড রিসার্চ ট্রাস্ট নিউটাউনে অনুষ্ঠান করে। নিউটাউনে বামফ্রন্ট সরকারের আমলে ৫ কোটি টাকা দিয়ে ৫ একর জমি কিনেছিল এই ট্রাস্ট। সেখানেই সেন্টার তৈরি হবে। এদিন বিমান বসু-সহ সিপিআইএম নেতারা ওখানে গাছের চাড়া পুঁতে ও সেন্টারের সাইন বোর্ড লাগান, পরে রবীন্দ্রতীর্থে একটি আলোচনা সভা হয়। সেই আলোচনা সভার সভাপতি ছিলেন বিমান বসু। সেখানে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব অমিত কিরণ দেব, প্রক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রেস সচিব সরিৎ বন্দ্যোপাধ্যায়, বিমান বসু সকলেই জ্যোতি বসুর জীবনের লড়াইয়ের কথা বলেন।

ওইদিনই বিকেলে দক্ষিন কলকাতার প্রিয়া সিনেমা হলে একটি সভার আয়জন করেন কান্তি গাঙ্গুলি। ‘বিকল্প আছে’ এই সংগঠনের নামেই কান্তি গাঙ্গুলি এই সভার আয়োজন করেন। আলোচনার বিষয়বস্তু ছিল কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে ব্যক্তির ভূমিকা অনস্বীকার্য। এই সভায় সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শমীক লাহিড়ী, পার্থ দে, তন্ময় ভট্টাচার্য-সহ সিপিআইএম-এর অনেকে বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন আজিজুল হক, সমীর পুততুন্ডু প্রমুখ। শুক্রবার ৯ জুলাই গণশক্তিতে দেখা যাচ্ছে জ্যোতি বসুর জন্মদিন পালনের খবর ঢালাওভাবে প্রচারিত হয়েছে। কাকাবাবুর জন্মদিন ছাড়া আর কারুর জন্মদিন পালন করা যাবে না এই নিয়ম অলিখিতভাবে উঠে গেল। পরিবর্তিত পরিস্থিতিতে, সিপিআইএম যে নতুন রণকৌশল পথ ও নতুন ভাবনায় চালিত হচ্ছে সেটা বোঝা গেল। ২০২১ সালের ৮ জুলাই জ্যোতি বসুর ১০৮তম জন্মদিনে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev