২৩ মার্চ ২০২০ লকডাউন নিয়ে খাদ্যদপ্তরের আধিকারিকরা বিভিন্ন অ্যাসোসিয়েসনের কর্তা-ব্যাক্তিদের সঙ্গে জরুরী ভিত্তিতে আলোচনাসভা হয়। সভায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম, এল.পি.জি গ্যাস অ্যাসোসিয়েসন, পেট্রোল পাম্প অ্যাসোসিয়েসন, কেরোসিন অয়েল এজেন্ট, ফ্লাওয়ার মিল অ্যাসোসিয়েসন, এম.আর.ডিলার ও এম.আর.ডিস্ট্রিবিউটর-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ৭দিন লকডাউন প্রিয়েড মানুষ ঘরের বাইরে আসতে পারবে না। এই সময়ে জরুরী ভিত্তিতে মানুষকে যাতে পরিষেবা দেওয়া যায় সেই নিয়ে এই উচ্চপর্যায়ের বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ফুড কমিশনার মনোজ আগরওয়াল-সহ খাদ্যদপ্তরের অন্যান্য আধিকারীকবৃন্দ।