রাজ্যের যে কোনও প্রান্ত থেকে মিলবে রেশন। এমনই ব্যবস্থা চালু করতে উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেজন্য রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা হবে। সম্প্রতি রাজ্যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার প্রক্রিয়াও শুরু হয়েছে। যদিও করোনাকালে লকডাউনের সময় সেই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। তবে অনলাইনে খুব সহজ কিছু পদ্ধতির সাহায্যেই এই কাজ করা যাবে। যত দ্রুত সম্ভব রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেওয়া জরুরি। কারণ, তাহলেই আপনার দুয়ারে রেশন পৌঁছে যাবে।
অন্যদিকে ডিজিটাল রেশন কার্ড নিয়ে গ্রামাঞ্চলের মানুষ একটু আসুবিধায় পড়েছেন। দীর্ঘদিন তারা যে ব্যবস্থার মধ্যে দিয়ে পরিষেবা পেয়ে আসছিলেন তাতেই তারা অভ্যস্ত ছিলেন। সেই ব্যবস্থা বদলে রেশন কার্ড ডিজিটাল হওয়ায় তারা এখনও আগের মতো অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। বাঁকুড়ার রানীবাঁধ ও পার্শবর্তী অঞ্চলের বহু মানুষ তাদের সেই অসুবিধার কথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে জানিয়েছিলেন। মাননীয়া মন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব তিনি তাদের অসুবিধা দূর করবেন।

সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগ এবং অনুপ্রেরণায় এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিকে সম্মান জানিয়ে রানীবাঁধ ব্লকে খাদ্য ও সরবারহ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। তিনি এদিন জানান, এই নতুন ভবনব থেকে খাদ্য ও সরবারহ দপ্তর https://food.wb.gov.in/ অনলাইন পোর্টালের মাধ্যমে পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করলl কিন্তু তাঁর এলাকার যে সব মানুষ ব্যাক্তিগত ভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করে তাদের ডিজিটাল রেশন কার্ডের অসুবিধার কথা জানিয়েছিলেন, তিনি এদিন এও জানান যে উপভোক্তাদের ডিজিটাল রেশন কার্ডের সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে এই উদোগ্যের মাধ্যমে।