দেখলে মনে হয় কলেজের স্টুডেন্ট। কিন্তু না, উনি রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন ঘোষণার দিন থেকে তাঁর বিধানসভা এলাকার আনাচে-কানাচে ঘুরেছেন রাতদিন। কখনও ত্রাণ দিতে কখনও বা প্রত্যন্ত এলাকায় শুকনো খাবার পৌঁছে দিতে।

দিদি বিনামূল্যে সকলকে রেশন দিচ্ছেন আজ খাতড়া ব্লকের বিভিন্ন অঞ্চলের রেশন দোকানে ঘুরলেন। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত ন্যায্যমূল্যের রেশন দোকানে সরকারের দেওয়া বন্টন ব্যবস্থা নাগরিকরা ঠিকঠাক পাচ্ছেন কিনা তা পরিদর্শন করতে। দেখলেন এবং সেখানকার মানুষের সঙ্গে কথাও বললেন। ফেরার পথে ঢুকলেন একটা মিষ্টির দোকানে।

কারুর মুখে মাস্ক নেই। সবাইকে বোঝালেন, আমরা গ্রিন জোনে আছি ঠিকই কিন্তু আমরা কেউ নিরাপদ নই। মুখে মাস্ক লাগান আমাদের মুখ্যমন্ত্রী যে নিয়মবিধি চালু করেছেন তা মেনে চলুন। দেখবেন আমাদের ভালো হবে।

