| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

কালীপূজা ও দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসু : উৎপল আইচ

Reporter
উৎপল আইচ / ৬১৫ জন পড়েছেন
আপডেট রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

সারা ভারতে আজ যখন দীপাবলি উৎসব, আমাদের অর্থাৎ হিন্দু বাঙ্গালীদের আজ কালী পূজাও। স্বাধীনতা যুদ্ধের সমস্ত বিপ্লবীদের মত নেতাজী সুভাষচন্দ্রও ছিলেন শক্তি-উপাসক। সুভাষচন্দ্রের পুণ্যশীলা এবং ধর্মপ্রাণা মাতৃদেবী প্রভাবতী বসুর প্রভাবে রামকৃষ্ণদেবের প্রতি তিনি ছেলেবেলাতেই আকৃষ্ট হন। আর তার সাথেসাথে মা-কালী হলেন তাঁর আরাধ্য দেবী। স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত নেতাজী সুভাষচন্দ্র বসু সেই ছেলেবেলা থেকেই।

১৯১৪ সনের অক্টোবরের ৩ তারিখে প্রিয় বন্ধু হেমন্ত সরকারকে লেখা একটা চিঠিতে সুভাষচন্দ্র ঠাকুর রামকৃষ্ণের ছবি এঁকেছেন এভাবে : — “মনে পড়ে একটি চিত্র — কালীমন্দির দক্ষিণেশ্বরে। সন্মুখে খড়্গহস্তা মা-কালী — আনন্দময়ী — শিবের আসনের উপর অধিষ্ঠাতা — শতদলবাসিনী — তাঁর সন্মুখে একটি বালক – বালক হইতেও বালপ্রকৃতি — আধ-আধ স্বরে কাঁদিতেছে, এবং কাকে যেন ডেকে-ডেকে বলিতেছে – ‘মা, এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ। এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য।’ করালমুখী ভীষণদ্রংষ্ট্রা মা অল্পেতে সন্তুষ্ট নয় — সব গ্রাস করিতে চায় — তাই ভালোও চাই, মন্দও চাই — পুণ্যও চাই, পাপও চাই, বালককে সবই দিতে হইবে — না দিলে শান্তি নাই — মা ছাড়িবে না। // বড় কষ্ট। মাকে সব দিতে হইবে। মা কিছুতেই সন্তুষ্ট না — তাই কাঁদিতেছে এবং বলিতেছে — ‘এই নাও, এই নাও’। দেখিতে দেখিতে অশ্রুধারা বন্ধ হইল — গণ্ডস্থল ও বক্ষ শুকাইল — হৃদয় জুড়াইল — হৃদয়ে আর কিছু নাই — যেখানে ভীষণ কণ্টক যন্ত্রণা দিতেছিল, তার চিহ্নও নাই — সবই শান্তিময়। হৃদয় মধুতে ভরিয়া গেল। বালক উঠিল। // বালকটি রামকৃষ্ণ।”

এরপর আমরা শুনি সুভাষের অন্য আরেক বন্ধুর স্মৃতিচারণের কথা। বন্ধু দিলীপ কুমার রায় লিখেছেন, “আমরণ ছিল সে শক্তিসাধক — কৈশোরেও গঙ্গাজলে নেমে আবৃত্তি করত স্বামী বিবেকানন্দের Kali the Mother থেকে : —

Who dares misery, loves

And hugs the form of Death,

Dances in Destruction’s dance,

To him the Mother comes.

নির্ভয়ে যে বরি’ যন্ত্রণায়

প্রেমে করে মৃত্যু আলিঙ্গন,

নাচে মহাকাল-নৃত্য সাথে

তারে করে জননী বরণ।

শ্রী সুরেন্দ্রমোহন ঘোষ সুভাষচন্দ্রের সাথে বার্মার মান্দালয়ে কারারুদ্ধ ছিলেন। তিনি বলেছেন যে সুভাষচন্দ্র মান্দালয়ে রোজ মা-কালীর ধ্যান করতেন।

এবার আমরা আসব কলকাতার এলগিন রোডের বাড়ী থেকে সুভাষচন্দ্রের অন্তর্ধান পর্বে। সুভাষচন্দ্র ২রা জুলাই ১৯৪০ সনে হলওয়েল মনুমেন্ট অপসারণের দাবীতে সত্যাগ্রহ করার অপরাধে এলগিন রোডের বাড়ী থেকে গ্রেপ্তার হন এবং তাঁকে প্রেসিডেন্সি জেলে কারারুদ্ধ করা হয়। রাজনৈতিক জীবনে প্রথমবার ১০ ডিসেম্বর ১৯২১ সনেও তাঁকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল এই প্রেসিডেন্সি জেলেই। ২৯শে নভেম্বর ১৯৪০ — কালীপূজার দিন সকাল থেকে অনশন শুরু করলেন কালীসাধক সুভাষচন্দ্র। জোর করেও তাঁকে কিছু খাওয়ানো গেল না। তিনি খুব অসুস্থ হয়ে পড়লে ৫ ডিসেম্বর ১৯৪০-এ বাংলার রাজ্য সরকার বিনা শর্তে মুক্তি দিতে বাধ্য হ’ল এবং এ্যম্বুলেন্সে তাঁকে এলগিন রোডের বাড়ীতে পৌছে দিল। কিন্তু বাড়ীর বাইরে থাকলো সশস্ত্র প্রহরী আর সাদা পোষাকের অগুন্তি সি-আই-ডি।

এ সময়ে অন্তর্ধানের জন্য খুবই অল্প কয়েকজনার সাহায্য নিয়েছিলেন সুভাষচন্দ্র। নিজের মাকেও ঘুণাক্ষরে জানতে দেন নি। কিন্তু একজন তাঁকে সেবা-শুশ্রূষায় এবং সবরকম সাহায্যে মুগ্ধ করেছিল। অন্তর্ধানের ঠিক আগে সেজদার কন্যা স্নেহধন্যা সেই ইলা-কেই সুভাষচন্দ্র পাঠিয়েছিলেন এক জ্যোৎস্না-ভরা সন্ধ্যায় দক্ষিণেশ্বরের কালীমন্দিরে মা ভবতারিণীর কাছে, গোপনে, তাঁর এই ঐতিহাসিক অভিযানের সফলতা কামনা করতে। এর পরের ইতিহাস আমাদের সকলের জানা।

ইলা-দেবীকে সেদিন যিনি গাড়ী চালিয়ে দক্ষিনেশ্বরের কালীমন্দিরে নিয়ে যান এবং পরে সুভাষচন্দ্রকে বারারি হয়ে গোমো স্টেশনে পৌছে দেন, সেই ডাঃ শিশিরকুমার বসু আমাদের জানাচ্ছেন, “১৯৪৩ সালের ডিসেম্বর মাসে সিঙ্গাপুর থেকে আমি তাঁর এক গোপন বার্তা পাই। তাঁর নিজের হাতে লেখা বার্তাটির ওপরে লেখা ছিল ‘শ্রীশ্রী কালিপূজা, ২৯শে অক্টোবর ১৯৪৩’। দেশের দশের কাজে আরাধ্য দেবীর কাছে নীরবে ও নিভৃতে আত্মনিবেদনের নিশ্চয়ই খুব গভীর তাৎপর্য আছে।”

আমরা এছাড়া জেনেছি যে আজাদ হিন্দ্ ফৌজের সর্বাধিনায়ক নেতাজী সুভাষচন্দ্র সিঙ্গাপুর থাকার সময় প্রায়ই যেতেন সেখানকার রামকৃষ্ণ মিশনে, অধিকাংশ ক্ষেত্রেই গভীর রাতে। পোষাক বদলে পরে নিতেন পট্টবস্ত্র এবং এক দুই ঘন্টা বসে ধ্যান করতেন। সেই মিশনের তৎকালীন অধ্যক্ষ স্বামী ভাস্বরানন্দ বা বুদ্ধ মহারাজ গবেষক-লেখক শ্রী শঙ্করীপ্রসাদ বসুকে বলেছিলেন যে নেতাজী তাঁর কাছে তখনকার বহুল জনপ্রিয় ‘মা-কালীর পায়ের কাছে বসা রামকৃষ্ণ পরমহংসদেবের’ ছবিটি চেয়ে নিয়েছিলেন।

কালীপূজা খুব কঠিন। অনেক নিয়ম কানুন। তাই বোধহয় কালী বা মাতৃসাধক সুভাষ চন্দ্র কালীপূজা না করে কালীর আরেক রূপে মা-দুর্গার আরাধনা বা পূজা করেছিলেন কারাগারে।

আজ ১৯শে অক্টোবর ২০১৭ সনে আরেক শ্রীশ্রী কালীপূজার পুণ্য সন্ধ্যায় তাই ভারতবর্ষের স্বাধীনতার জন্মদাতা, আমাদের দেশনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসু-কে শতকোটি প্রণাম জানাতে ইচ্ছে হল। জয়তু নেতাজী।

উপরের লেখাটা ৬ বছরের পুরানো লেখা। আজ রবিবার, ১২ই নভেম্বর ২০২৩, এবছরের কালীপূজার দিন। প্রতি কালীপূজায় আমরা — নেতাজীপ্রেমীরা — নেতাজীকে অপরিসীম শ্রদ্ধার সাথে স্মরণ করি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev