| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

কালনার সাংসদ পদ্মফুলে কর্মীরা দলে দলে জোড়াফুলে লিখছেন সঞ্জীব ঘোষ

Reporter
সঞ্জীব ঘোষ / ৪৩৮ জন পড়েছেন
আপডেট রবিবার, ২৫ জুলাই, ২০২১

বিজেপি প্রায়ই বলে তাদের কর্মী সমর্থকরা দিকে দিকে হেনস্থার স্বীকার। তৃণমূলের অপশাসনে গোটে বাংলায় গণতন্ত্র লজ্জায় মুখ ঢেকেছে। বিরোধী দলনেতা শুভন্দু অধিকারী ভাঙা রেকর্ডের মতো একই কথা বলে বেরাচ্ছেন ঘরে বাইরে সর্বত্র। তার ডাইরিতে নোট করা নেই ভোটের রেজাল্ট বেরোবার পর পরই কালনার পাণ্ডুয়া মোড় এলাকায় এক বিজেপি সমর্থিত ব্যবসায়ী দোকান খুলতে পারছিলেন না। খবর পেয়ে ছুটে গেছিলেন সদ্য জয়ী বিধায়ক দেবপ্রসাদ বাগ। নিজে দাঁড়িয়ে থেকে দোকান খুলিয়েছিলেন। নির্ভয়ে ব্যবসা করার জন্য সহযোগিতা করেছিলেন সেই ব্যবসায়ীকে।

কিন্তু ওই এলাকার সাংসদ তৃণমূল থেকে বিজেপিতে ড্রাইভ মারা সুনীল মন্ডল সেই দিন তার পাশে দাঁড়ান নি। ভোটের ফলাফল বেরোবার পর থেকে তিনি বেপাত্তা। তিতিবিরক্ত এলাকার কর্মীরা প্রায়ই ব্লক সভাপতি প্রনব রায়ের কাছে এসে জোড়াফুলে নাম লেখাবার কথা বলে। বার কয়েক ফিরিয়েও দিয়েছিলেন কিন্তু এবার তিনি অপারগ। ভোটের আগে থেকেই তিনি এই অঞ্চলে ঘন ঘন যাতায়াত করছেন। কালনা ২ নং ব্লককে তিনি হাতের তালুর মতো চেনেন।

ভোটের আগে আগে একবার ভাঙন ধরেছিল পিণ্ডিরা গ্রাম পঞ্চায়েতে, সেবার বিজেপি নেতা উৎপল মন্ডল জোড়াফুলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন। আজ সকাল ১১টা নাগাদ ঢাক ঢোল পিটিয়ে মিছিল করে বিজেপি কর্মীরা হাজিরা হন কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির কার্যালয়ের ঐকতান মঞ্চে।

পিণ্ডিরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিণ্ডিরা গ্রাম থেকে ৮০ জন বিজেপি কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ব্লক সভাপতি প্রনব রায়, রাজ্য আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু, কালনা বিধানসভার বিধায়ক দেবপ্রসাদ বাগ, কালনা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিলীমা কপ্টী-সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev