‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির প্রথম পর্যায়ের তৃতীয় ধাপে রবিবার ১৫ মার্চ স্বীকৃতি সম্মেলন হলো দলের পুরনো ও নিষ্ক্রিয় কর্মীদের সক্রিয় করার লক্ষ্যে। নানা কারণে বসে যাওয়া বা অন্য দলে যাওয়া প্রচুর মানুষ আবার ফিরে আসছেন দিদির হাত শক্ত করতে। কালনা বিধানসভার স্বীকৃতি সম্মেলন হলো বৈদ্যপুর নন্দিনী হলে। প্রবীণ ও নিষ্ক্রিয় কর্মীদের সংবর্ধিত করেন বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। তিনি বলেন, সাময়িক বিরিয়ানি খাওয়ার লোভ করবেন না, তার চেয়ে রোজ আলু সিদ্ধ ভাত খাওয়াই ভালো। সত্যের পথ, ন্যায়ের পথ দিদির পথ, সেই পথেই থাকুন। বিধায়ক জানান, দলের পাঠানো তালিকার চেয়েও বেশি মানুষ দলের কাজ করতে এদিনের সম্মেলনে এসেছেন।
