লকডাউন চলা কালীন কালনা মহকুমা হাসপাতালের রক্ত সংকট মেটাতে কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সিঙ্গারকোন দলীয় কার্য্যালয় সংলগ্ন ঐকতান হলে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রক্তদান শিবিরে ৪৪জন কর্মী রক্ত দান করেন। আজ নিয়ে মোট ৪দিনে ১৫৬জন কর্মী রক্ত দান করলেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ সুনীল কুমার মণ্ডল, কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি প্রণব রায়, কালনা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি মতি নিলীমা কপ্টী-সহ সকল প্রধান গণ, গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য ও কর্মীবৃন্দ।