লকডাউন পরিস্থিতিতে রক্তসঙ্কট মেটাতে এগিয়ে এলো কালনা পুরসভা। কালনার পুরশ্রী হলে সবরকম স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার ৪ জুন থেকে আয়োজিত দুদিনের রক্তদান শিবিরে মোট ১০০ জন রক্তদান করবেন। তবে সর্দি, কাশি, জ্বর-সহ করোনা উপসর্গ থাকা ব্যক্তি বা ভিনরাজ্য থেকে ফেরা কাউকে এই শিবিরে রক্তদানের অনুমতি দেওয়া হয়নি। পুরসভা আয়োজিত রক্তদান শিবিরের এটি চতুর্থ বছর।
ছবি ও সংবাদ: মোহন সাহা
