কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার ডা. কৃষ্ণচন্দ্র বরাই। তাঁর আদি বাড়ি কালনা ২ নম্বর ব্লকের সাহাপুর গ্রামে। শিকড়ের টান অনুভব করে প্রবল ব্যস্ততার মধ্যে সময় বের করে রবিবার ৩ মে নিজের গ্রামে গিয়ে গরিব, অসহায় মানুষজনের পাশে দাঁড়ালেন এই চিকিৎসক। থার্মাল গান দিয়ে স্ক্রিনিংয়ের পর নিজের হাতে তুলে দিলেন খাদ্যসামগ্রী। গ্রামের গর্ব এই চিকিৎসকের মানবিক মুখ দেখে খুশি সকলেই।
ছবি ও সংবাদ : মোহন সাহা
