প্রতি বছর কালনায় তৃণমূল কংগ্রেসের দফতরে ইফতার পার্টির আয়োজন করেন বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। করোনা পরিস্থিতিতে এবার তা হচ্ছে না। তাই ইদের আগে রমজান মাস চলাকালীন সোমবার ১৮ মে কালনা শহরের ৬টি মসজিদ-সহ বিধানসভা এলাকার ৪০টি জায়গায় ইমাম ও দুঃস্থ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন কালনার বিধায়ক।
ছবি ও সংবাদ : মোহন সাহা
