মন্ত্রী ব্রাত্য বসু-র উদ্যোগে গড়ে উঠেছে দমদম কল্পতরু কিচেন। যে কিচেনের মাধ্যমে দক্ষিণ দমদম পুরসভার ১ থেকে ১৭ নম্বর ওয়ার্ডের প্রায় ৬ হাজার অভুক্ত মানুষের কাছে খাবার পৌছে দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত যুবনেতা রাজু সেনশর্মা। এদিন এলাকার সাংসদ সৌগত রায় নিজে এসে বেশ কিছু মানুষের কাছে গিয়ে খাবার পৌছে দিয়ে গেলেন। যতদিন লকডাউন থাকবে দমদম কল্পতরু কিচেন ততদিন অভুক্ত মানুষের কাছে গিয়ে খাবার পৌছে দেবে বলে জানিয়েছেন দমদম শহর (২) তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজু সেনশর্মা।
