পৌরসভা ভোটের আগে বেশ কিছুটা শক্তি পেল তৃণমূল কংগ্রেস। রবিবার ডানকুনিতে সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ডানকুনির ১৬ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর প্রীতি গুপ্তা-সহ বেশকিছু সিপিএম কর্মী ও বিজেপি কর্মী। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের ভাই তৃণমূলে যোগদান করেন। ভোটের আগে সিপিএম ও বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দেওয়ায় শক্তিশালী হল তৃণমূল বলে মনে করছে রাজনৈতিক মহল ।
ছবিঃ সুভাষ মজুমদার