বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মিথ্যাচার ও গুজব ছড়ানো এবার সামনে এলো। নিজের ফেসবুকে ও বিভিন্ন সাংবাদিকদের কাছে ভিডিও মেসেজ মারফত তিনি বলেছিলেন, ধনিয়াখালির এক যুবক নাকি করোনায় আক্রান্ত ছিলেন। নিউমোনিয়া বলে তাঁকে নাকি দুবার ফেরায় চুঁচুড়া হাসপাতাল। করোনার জন্য তিনি মারা যান। যদিও হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন, অভিযোগ ভিত্তিহীন। সাংসদের এ ধরনের মন্তব্য চিকিৎসক, নার্সদের মনোবল ভেঙে দেবে। ভোটের পর ওঁকে দেখা যায়নি, ভিত্তিহীন কথা না বলে মানুষের পাশে থাকুন।
মৃত ওই যুবকের রিপোর্টে করোনা নেগেটিভ আসার পর শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শনিবার ৪ এপ্রিল বলেন, লকেট একজন চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন সাংসদ। অমিত শাহ তো বলেছিলেন, করোনা নিয়ে গুজব ছড়ালে মহামারী আইনে দু বছর জেল হবে। তা লকেট ফেসবুকে পোস্ট করে, হোয়াটসঅ্যাপে মিথ্যা কথা প্রচার করেছেন। তাহলে তাঁর কেন জেল হবে না?