‘করোনা’ ভাইরাসের সংক্রমন রুখতে এবার বন্ধ করে দেওয়া হল প্রায় দুইশত বছরের ঐতিহ্যবাহী চিলকিগড়ের কনকদূর্গা মন্দির। ডুলুং নদীর তীরে এক ভেষজ উদ্যান দিয়ে বেষ্টিত এই মন্দির। এটি ঝাড়গ্রাম জেলার একটি বিখ্যাত পর্যটনস্থলও বটে। সিংহ বাহিনীর রূপে দেবীপ্রতিমা এখানে বেশ জাগ্রতা। এই রাজ্যে তো বটেই, পাশের রাজ্য ঝাড়খণ্ড ও ওড়িশা থেকেও প্রতিদিন ভক্তগনের ভীড় চোখে পড়ার মত। ‘করোনার’ মোকাবিলায় জাম্বোনি ব্লক প্রশাসনের সাথে ঝাড়গ্রাম জেলা প্রশাসনও কোনোরূপ ঝুঁকি নিতে রাজি নয়। তাই ৩১ মার্চ পর্যন্ত কনক অরণ্যে ঢোকা ও মন্দির দর্শনে প্রবেশ নিষেধ জারি করেছে।
ছবি ও সংবাদ : সুদীপ্ত চক্রবর্তী