| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

ময়মনসিংহের গৌরব কেদারনাথ মজুমদার (শেষ পর্ব) : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ৩৮১ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

ছয়.

বহু বছর আগে, এম এ পড়ার সময়ে প্রায় প্রতিদিন যেতাম জাতীয় গ্রন্থাগারে। পুরাতন পত্রিকার পাতা ওল্টানো ছিল আমার একটা নেশা। এভাবেই একদিন পেয়ে যাই ‘সৌরভ’ পত্রিকাটি। আমি মাস দুয়েকের চেষ্টায় সে পত্রিকার পূর্ণাঙ্গ সূচিপত্র তৈরি করি। যেমন সূচি তৈরি করেছিলাম ‘অরণি’র। প্রায় কুড়ি বছর বাদে ঐতিহাসিক নিশীথরঞ্জন রায়ের পরামর্শে সেই সূচিকে নিয়ে তৈরি করি একটি বই-এর পাণ্ডুলিপি : ‘কেদারনাথ মজুমদার ও সৌরভ’। নিশীথরঞ্জন রায়ের উদ্যোগে কলকাতার ময়মনসিংহ সম্মিলনী সেই বই প্রকাশ করেন। আবার বহু বছর বাদে সে বই-এর নতুন সংস্করণ প্রকাশ করতে চলেছেন ঢাকার সাহিত্য প্রকাশের কমলকান্তিবাবু। আমার ইচ্ছা ছিল ‘সৌরভে’র একটা সংকলন প্রকাশ করা। সে চেষ্টা ফলপ্রসূ হয় নি। তবে ঢাকার বাংলা একাডেমি সে সংকলন প্রকাশ করেছেন ‘নির্বাচিত সৌরভ’ নামে। ৬৮৮ পৃষ্ঠার এই সংকলন গ্রন্থের সূচিপত্রটি এই রকম :

১] ভাষা ও সাহিত্য,

২] সমাজ ও সংস্কৃতি.

৩] ইতিহাস ও সভ্যতা,

৪] মুদ্রণ ও প্রকাশনা,

৫] গল্প,

৬] কবিতা,

৭] সৌরভ ও কেদারনাথ প্রসঙ্গ,

৮] পুস্তক পরিচয়,

৯] সংবাদ ও সাময়িক প্রসঙ্গ,

১০] বিবিধ,

১১] পরিশিষ্ট,

১২] নির্বাচিত আলোকচিত্র

পত্রিকাটি প্রথম পাঁচ বছর ঢাকার ২৬ নম্বর বেচারাম দেউড়ির জগৎ আর্ট প্রেস থেকে সতীশচন্দ্র রায় কর্তৃক মুদ্রিত হয়। পঞ্চম বর্ষের ষষ্ঠ সংখ্যা থেকে ‘সৌরভ’ মুদ্রিত হতে থাকে ময়মনসিংহের লিলি প্রেস থেকে। মুদ্রক ছিলেন রামচন্দ্র অনন্ত।। এর পরে ১৩২৬ বঙ্গাব্দে নিজগৃহে একটি প্রেস স্থাপন করেন কেদারনাথ। তিনি নিজেই অক্ষরস্থাপনা করতেন। পত্রিকার প্রথম সংখ্যা ৩২ পৃষ্ঠা ছিল, পরে তা বেড়ে দাঁড়ায় ৪৫ পৃষ্ঠায়। ময়মনসিংহে ছাপা হলেও কলকাতা থেকে তৈরি হত ব্লক এবং ঢাকার প্রেস থেকে মুদ্রিত হত ছবি।

দেবেন্দ্রনাথ মহিন্তা, জীবেন্দ্রকুমার দত্ত, মনমোহন সেন, চন্দ্রকুমার দে, গোবিন্দচন্দ্র দাস, হৈমবতী দেবী, রমণীমোহন ঘোষ, অম্বুজাসুন্দরী দাসগুপ্তা, সুরেশচন্দ্র সিংহ, নরেন্দ্রনাথ ঘোষ, অমরেন্দ্রনারায়ণ আচার্য চৌধুরী, কুমুদবন্ধু ভট্টাচার্য, হরিপ্রসন্ন দাসগুপ্ত প্রমুখ কবিরা এই পত্রিকায় কবিতা লিখেছেন।

গল্প লিখেছেন সুরেশচন্দ্র সিংহ শর্মা, কেদারনাথ মজুমদার, গিরীশচন্দ্র চক্রবর্তী, কমলাদেবী, নরেন্দ্রনাথ মজুমদার প্রমুখেরা।

‘সৌরভে’ কয়েকটি ধারাবাহিক উপন্যাস প্রকাশিত হয়েছিল কেদারনাথ মজুমদার, যোগেন্দ্রনাথ গুপ্ত, রেবতীমোহন সেন, সুরেন্দ্রলাল সেনগুপ্তের।

পত্রিকার মূল আকর্যণ ছিল এর প্রবন্ধাবলি। প্রবন্ধগুলি ছিল যুক্তিনিষ্ঠ। আমরা এমনি কয়েকটি প্রবন্ধ ও তার লেখকের নাম উদ্ধৃত করছি।

চীনা চিকিৎসক / বঙ্কিমচন্দ্র সেন ; জাপানে সাহিত্যচর্চা / যদুনাথ সরকার ; হোমরীয়যুগের গ্রীক সমাজ / গৌরচন্দ্র নাথ ; ময়মনসিংহের কবি কাহিনী / বিজয়নারায়ণ আচার্য ; ঋগ্বেদে চন্দ্রগ্রহণ / তারাপদ মুখোপাধ্যায় ; রবীন্দ্র জয়ন্তী / ফণীভূষণ রায় ; খেলা বনাম ব্যায়াম / রবীন্দ্রনাথ গুহ ; ময়মনসিংহের প্রাচীনকথা / গিরিশচন্দ্র সেন কবিরত্ন ; উপন্যাস ও আর্ট / যতীন্দ্রনাথ মজুমদার ; উপন্যাস ও অশ্লীলতা / যতীন্দ্রনাথ মজুমদার ; ভারতীয় সংবাদপত্রে বিজ্ঞাপন / বঙ্কিমচন্দ্র সেনগুপ্ত ; ভাওয়ালের সন্ন্যাসীকুমার / রাজেন্দ্রকুমার শাস্ত্রী ; গীতায় স্বরাজ / ত্রৈলোক্যনাথ চক্রবর্তী ; চিত্রাঙ্গদা কাব্যপ্রসঙ্গে / উপেন্দ্রকুমার কর ; রামায়ণী যুগের বাণিজ্য . কেদারনাথ মজুমদার ; বৈধ ও অবৈধ প্রণয় / চন্দ্রকুমার দে ; ব্যাধি ও জীবাণু যতীন্দ্রনাথ মজুমদার ; রামায়ণী যুগের বয়ণ শিল্প / কেদারনাথ মজুমদার ; শ্রীচৈতন্যচরিতামৃতের রচনাকাল / বনমালী গোস্বামী ; পূর্ব ময়মনসিংহের বারেন্দ্র ব্রাহ্মণ / অচ্যুতচরণ চৌধুরী ; প্রমাণ না বিশ্বাস / প্রিয়গোবিন্দ দত্ত ; ব্রাহ্ম ও বৈষ্ণব / অমরচন্দ্র দত্ত ; জ্ঞান ও কর্ম / উমেশচন্দ্র ভট্টাচার্য ; খাদ্য / হরিচরণ গুপ্ত ; গৌড়ের ভগ্নাবশেষ / রামপ্রাণ গুপ্ত ; প্রাচীন পুঁথির পরিচয় / চন্দ্রশেখর তরফদার ; সেকালের দণ্ডবিধান / রাজেন্দ্রকিশোর সেন ; বাঙ্গালা বানান / বীরেশ্বর সেন ; একান্নবর্তী পরিবার / যতীন্দ্রমোহন সিংহ ; বাঙ্গালার সমাজ / রঞ্জনবিলাস রায় চৌধুরী ; স্যমন্তক মণি বা হোপ ডায়মণ্ড / আশুতোষ ভট্টাচার্য ; হিন্দু বিবাহ / কালীপ্রসন্ন চক্রবর্তী ; গোবিন্দ প্রসঙ্গ / কেদারনাথ মজুমদার ; পতঙ্গ ও মশক / যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য ; ফিজির আদিম অধিবাসী / কেদারনাথ মজুমদার ; নূতন রোগ / গিরিশচন্দ্র সেন ; বাঙালীর দুর্গোৎসব / পূর্ণিমাপ্রভা রায় ; সৌন্দর্য্য / বীরেন্দ্রকিশোর রায় চৌধুরী ; স্ত্রীশিক্ষার আদর্শ / এস হাসান জামাল ; প্রার্থনা / প্রভাসচন্দ্র বন্দ্যোপাধ্যায় ; আনন্দমোহন / চন্দ্রনাথ চক্রবর্তী ; ওয়ার্ধা পরিকলপনা / আবদুল হাকিম ; মানুষের ব্যক্তিত্ব / বীরেন্দ্রকিশোর রায়চৌধুরী।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev