কেরলে নতুন করে ১২ জনের দেহে করোনা পজিটিভ ধরা পড়েছে। ফলে COVID-19 আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫২। শনিবার ২১ মার্চ এ কথা জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। অথচ শুক্রবার তিরুঅনন্তপুরমের এক মন্দিরে সরকারি নির্দেশিকা অমান্য করে জড়ো হন কয়েক হাজার মানুষ। আরাত্তু উৎসবের ঐতিহ্য মেনে বিশাল শোভাযাত্রা বেরোয়। মালায়িনকিঝু শ্রী কৃষ্ণ স্বামী মন্দির চত্ত্বরে কীভাবে এতো মানুষ জড়ো হলেন তার তদন্তে নেমেছে পুলিশ।
