করোনা মোকাবিলায় রাজ্যে আপৎকালীন ত্রাণ তহবিল গড়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিতে আবেদন করেছেন। সেই আবেদনে বিপুল সাড়া ফেলেছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্রও আহ্বান জানিয়েছিলেন শিক্ষক শিক্ষিকারা যেন সরকারের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকতে এবার এগিয়ে এলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কেশিয়াড়ী-১নং চক্রের শিক্ষক শিক্ষিকারা।

চক্র সভাপতি জগন্নাথ মাইতি আজ ওই চক্রের পক্ষ থেকে ৫০,০০০ হাজার টাকার একটি চেক কেশিয়াড়ীর বিডিও সৌগত রায়ের হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন এই চক্রের শিক্ষিকা ও পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মামনি মান্ডি।
ছবি ও সংবাদ : সুদীপ্ত চক্রবর্তী
