আমফান ঝড়ে বিধ্বস্ত বাংলা। তবু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলায় জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জঙ্গলমহলের চারিদিকেও বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগানোর উৎসব চলছে। রানিবাঁধে খাতড়া ফায়ার ব্রিগেডের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি নেওয়া হয়। উপস্থিত ছিলেন রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি। তিনি বলেন, আমফান ঝড়ে বহু গাছ নষ্ট হয়েছে। গাছ আমাদের প্রাণ। আসুন বৃক্ষরোপণের মাধ্যেমে আমরা আবার গড়ে তুলি আমাদের এই সুন্দর পরিবেশকে।

