| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

ঢোলগোবিন্দের কিফ-দর্শন (পঞ্চম পর্ব) : অত্রি ভট্টাচার্য

Reporter
অত্রি ভট্টাচার্য / ৪৮৮ জন পড়েছেন
আপডেট সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

[পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের পসার অনেক বিস্তৃত। কেন লোচ, ন্যুরি বিলি চ্যেইলানের সাম্প্রতিকতম কাজের পাশাপাশি দেখানো হচ্ছে এবছর শতবর্ষে পা রাখা মৃণাল সেন ও দেব আনন্দের ক্লাসিক ছবিগুলি। ভারতের উত্তর পূর্ব থেকে আসা সিনেমার সঙ্গে একই স্ক্রিনে ফুটে উঠছে লাতিন আমেরিকার ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সিনেমা। এই পর্বে থাকছে উৎসবের বিপুল পসার থেকে ষষ্ঠ দিনের বাছাই একটিই ছবি।]

দুনিয়ার বাস্তুচ্যুত এক হও

ছবির নাম: দ্য ওল্ড ওক (২০২৩), পরিচালক: কেন লোচ, দৈর্ঘ্য: ১ঘন্টা ৫৩ মিনিট

তাদের একত্রে ১৫তম ছবিতে পরিচালক কেন লোচ এবং লেখক পল ল্যাভার্টি এমন একটি বিষয়ের মুখোমুখি দর্শককে দাঁড় করিয়েছেন যা, এই মুহূর্তে সারা পৃথিবী জোড়া অতি-দক্ষিণপন্থী উত্থান ও ইসলামোফোবিক উদ্বাস্তু-বিদ্বেষের মুখোমুখি খুবই প্রাসঙ্গিক হয়ে উঠতেত পারে। তারা দর্শককে একটি প্রায় পরিত্যক্ত ব্রিটিশ-মফস্বল এবং সেখানে হঠাৎই আশ্রয় নেওয়া সিরিয়ার উদ্বাস্তু-মানুষ, উভয়ের মধ্যবর্তী নাটকীয় তিক্ততার দিকে সজোরে ঠেলে দিয়েছেন। উত্তর-পূর্ব ইংল্যান্ডের পটভূমিতে, দর্শকরা একদল সিরিয়ানকে একটি পরিত্যক্ত খনি-এলাকায় আসতে দেখেন। লোচ এবং ল্যাভার্টি এই পরিস্থিতিতে ক্যামেরায় ধরেন, প্রত্যেকের কঠোর বাস্তবতাকে, সবকিছু সরলীকৃত করে দেননা। টোরি সরকারের কাউন্সিলগুলি, খনিতে কর্মরত বয়স্ক এবং তরুণ শ্রমিকদের কাছ থেকে চাকরি, শিক্ষা, প্রশিক্ষণ এবং পেনশন কেড়ে নিয়েছে।

শরণার্থীরাও হারিয়েছে অনেককিছুই—পরিবারের একাধিক সদস্যের প্রাণ থেকে নিজেদের মানসিক শান্তি, তাদেরও জীবনের ভাঁড়ার ফুরিয়েছে। উভয়েরই অর্থের অভাব, অথচ দুজনে দুজনের যুযুধান প্রতিপক্ষ।

‘দি ওল্ড ওক’ নামক বুড়ো গাছের মত পানশালায়, আমরা দেখি বাকি আছে সমাজতন্ত্রের, যৌথযাপনের স্বপ্নের শেষ অবশেষ। স্ক্রিন জুড়ে একের পর এক ১৯৮৪-৮৫ সালের খনিশ্রমিকদের ধর্মঘটের ছবিগুলো, মনে করায় একদা খনিশ্রমিকদের ইতিবৃত্ত থেকে বিদ্রোহের ইতিহাস লিখতে শিখিয়েছিলেন অশীতিপর ব্রিটিশ ঐতিহাসিক ই.পি.থম্পসন। এই ইতিহাস-লিখনকে বর্তমানের লড়াইয়ের সঙ্গে এক সেতুবন্ধনের মতো বাঁধেন কেন লোচ। এক পাতে খাবার বেড়ে যখন, সিরিয়ার যুবতী এবং ব্রিটিশ বৃদ্ধ-বৃদ্ধারা ভাগাভাগি করে নেন, তখন এই ‘কমিউনিটি কিচেনে’র দেওয়ালে চোখের জল মুছতে মুছতে কোনো অদৃশ্য কেউ যেন কমিউনিস্ট ম্যানিফেস্টোর, সেই অমোঘ শেকলভাঙ্গা ডাককে অন্যভাবে লিখে দিয়ে যায়। পতাকা পাল্টে গেলেও, স্লোগান পাল্টে গেলেও, এই ব্যপ্তচরাচর জুড়ে আজও মানুষ ও তার রান্নাঘর জেগে থাকে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev