| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

কলকাতা পুরসভার হাউসে অনুপস্থিত বিজেপি কাউন্সিলরগণ

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৩৪৩ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২

কলকাতা পুরসভার তৃতীয় অধীবেশন ছিল আজ অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি। এই দিনই প্রথম পুরসভার মূল ভবনে নির্দিষ্ট অধিবেশন কক্ষে হাউস অনুষ্ঠীত হল। হাউস শুরু হয় দুপুর ১টায়। চলে প্রায় ২ ঘন্টা। চেয়ারপার্সন মালা রায় দায়িত্বের সঙ্গে হাউস পরিচালনা করেন। বিজয়ী দলের অধিকাংশ কাউন্সিলর এদিন উপস্থিত থাকলেও বিরোধী দলের কোন বিজেপি কাউন্সিলর এদিন হাউসে ছিলেন না। বিরোধীদের অংশগ্রহণের আবশ্যিকতা মনে করিয়ে দিয়ে চেয়ারপার্সন মালা রায় গণতন্ত্রের প্রয়োজনে সকল কাউন্সিলরকে অধিবেশনে উপস্থিত থাকার অনুরোধ করেন।

মেয়র ফিরহাদ হাকিম ও তাঁর ১৩ জন মেয়র পারিষদ সহ ১৬টি বরোর সকল চেয়ারম্যান এদিন উপস্থিত ছিলেন। তৃতীয় হাউসে প্রস্তাব ছিল ১০টি। আলোচনায় একদিকে যেমন উঠে এসেছে পাণীয় জলের বিষয়, বস্তি, পরিবেশ, রাস্তা, স্বাস্থ্য ঠিক একই ভাবে উঠে এসেছে লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্মরণে মূর্তি স্থাপন বা রাস্তার নামকরণ প্রসঙ্গ। মেয়র ফিরহাদ হাকিম দায়িত্ব সহকারে সকল পৌর প্রতিনিধির যুক্তি ও অসুবিধার কথা শুনেছেন। পাণীয় জল, পরিবেশ, ভগ্নপ্রায় বাড়ি — ইত্যাদি বিষয়ে তাঁর সুচিন্তিত মতামত জানিয়েছেন।উদ্যান বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ দেবাশিস কুমার ঘোষণা করেছেন কয়েক দিনের মধ্যেই ১০৯ নম্বর ওয়ার্ডে লতা মঙ্গেশকারের স্মৃতিতে পার্ক ও মূর্তি স্থাপন হবে।

এছাড়া কলকাতা পুরসভা টাউন হলে তিনশো বছরের পুরনো ইতিহাস সংরক্ষণের বিষয়ে যে কর্মযজ্ঞে হাত লাগিয়েছে তাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বলে জানান দেবাশিসবাবু। প্রয়াত মন্ত্রী সুব্রত মুখার্জির প্রসঙ্গ ওঠে হাউসে। এছাড়া শোক জ্ঞাপন করা হয় মন্ত্রী সাধন পাণ্ডে, লতা মঙ্গেসকার, সন্ধ্যা মুখপাধ্যায় সহ সমসাময়িক সময়ে সমাজের যে ক’জন প্রতিভাধর ব্যক্তি আমাদের ছেড়ে চলে গেছেন — তাঁদের প্রতি। সাংসদ মালা রায় ১মিনিট নিরাবতা পালনের মাধ্যমে সমাজের এই সকল বরেণ্য ব্যক্তিকে স্মরণ করেন ও তাঁদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। হাউস শেষ হয় জাতীয় সংগীতের মাধ্যমে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৮ ডিসেম্বর ৩৯- তম মেয়র হিসেবে শপথ নেন ফিরহাদ হাকিম। সেই অনুষ্ঠানে প্রোটেন স্পিকার রাম পেয়ারি রাম ফিরহাদ হাকিম ও মালা রায়কে শপথ বাক্য পাঠ করান মেয়র ও চেয়ারপার্সন হিসাবে। শপথের পর মেয়র ও মেয়র পারিষদদের বিভাগও ঘোষণা করা হয়। এর পর হাউস অনুষ্ঠিত হয়েছিল টাউন হলে। করোনা মহামারির জন্য প্রায় ২ বছর পুর বোর্ড গঠন করা যায়নি। তাই প্রায় ২ বছরের বেশি সময় পর পুরসভার অধিবেশন কক্ষে অধিবেশন অনুষ্ঠিত হয়। কিন্তু এই অধিবেশনে বিরোধী কাউন্সিলরদের অনুপস্থিতি বিশেষ ভাবে চোখে পড়ে। একই ভাবে চোখে পড়ে বিজয়ী দলের নবাগত কাউন্সিলরদের উপস্থিতি। হাউসের মধ্যে দেখা যায় নবীণ ও প্রবীণ পুরপ্রতিনিধিদের মেলবন্ধন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev