মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান দিচ্ছে পাড়ার দাদা-দিদিরা তাই দেখে নিজের লক্ষীর ভাঁড় ভেঙে সাড়ে তিনশো টাকা তুলে দিল দাদা-দিদিদের হাতে। শুধু তাই নয় পাড়ার দাদা-দিদিদের হাত ধরে তারকেশ্বর বিডিও অফিসে গিয়ে সেই টাকা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রশ্নিদীপ্ত বিশ্বাসের হাতে তুলেও দিল তিন বছরের কেজি ওয়ানের ছাত্রী অভিয়া আঢ্য।

তারকেশ্বর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর এলাকায় বেশ কয়েক জন ছাত্র ছাত্রী নিজেদের টিফিনের জমানো টাকা নিয়ে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান দেবার উদ্দ্যোগ নেয়। পাড়ার দাদা-দিদিদের দেখে অভিয়া নিজের ভাঁড় ভেঙে জমানো সাড়ে তিনশো টাকা তুলে দেয় দাদা-দিদিদের হাতে। এদিন তারকেশ্বর ব্লক অফিসে বিডিওর হাতে নয় হাজার বারো (৯,০১২/-) টাকা তুলে দেয় তারা।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
