সাধারণত প্রতি বছর জানুয়ারি মাসের শেষ বুধবার কলকাতার আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হয়। এবারও তাই ঠিক ছিল। কিন্তু উদ্বোধক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ২৯ তারিখ সরস্বতী পুজো। তাই বইমেলার উদ্বোধন মঙ্গলবারই হোক। পাবলিশার্স গিল্ড যুদ্ধকালীন তৎপরতায় সব কাজ মঙ্গলবার দুপুরের মধ্যেই সেরে ফেলতে চাইছেন। বইমেলা হচ্ছে সল্টলেকের করুণাময়ী সেন্ট্রাল পার্কে।