করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ভারতে বেড়ে হয়েছে ১৪৭, তাঁদের মধ্যে ১২২ জন ভারতীয়। বাংলাতেও বিলেত ফেরত যুবকের দেহে মিলেছে করোনাভাইরাস। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় গুজব যাতে না ছড়ায় সেদিকে সতর্ক রয়েছে কলকাতা পুলিশ। নগরপাল অনুজ শর্মা অনুরোধ করেছেন সত্যতা যাচাই না করে কোনও মেসেজ ফরওয়ার্ড করা থেকে বিরত থাকতে। সোশ্যাল মিডিয়ায় পোস্টের উপর নজর রাখছে কলকাতা পুলিশ। মিথ্যা খবর বা গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নগরপাল।
