বুধবার ১১ মার্চ শেষ হলো কলকাতা পুলিশ আয়োজিত ‘তেজস্বিনী’- র তৃতীয় সংস্করণ। মহিলাদের আত্মরক্ষার প্রাথমিক পাঠ দেওয়ার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল এই পাঁচ দিনের কর্মশালা। গত দুই সংস্করণের মতো এবারেও তুমুল সাড়া মিলেছে এই প্রয়াসে। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরপাল অনুজ শর্মা, অভিনেতা অভিষেক বচ্চন, অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী এবং চিত্র পরিচালক সুজয় ঘোষ।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, যাঁরা এবারের কর্মশালায় অংশগ্রহণ করতে পারেননি তাঁরা পরবর্তী সংস্করণে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। পরবর্তী সংস্করণ সম্পর্কিত তথ্যের জন্য কলকাতা পুলিশের ফেসবুক পেজে নজর রাখতে বলা হয়েছে।


