সোমবার ২৫ মে থেকে দেশের বিভিন্ন প্রান্তে অন্তর্দেশীয় উড়ান পরিষেবা চালু হলেও এ রাজ্যে তা হচ্ছে না। আমফান বিপর্যয়ের কারণে বিমান পরিষেবা চালুর দিন কিছুটা পিছিয়ে দিতে বলেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ২৮ মে থেকে বাগডোগরা ও ৩০ মে থেকে দমদম বিমানবন্দর থেকে বিমান চালানো হোক। রাজ্যের আর্জি মেনে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া জানিয়েছে, ২৫ থেকে ২৭ মে অবধি বাংলায় কোনও বিমান ওঠা-নামা করবে না। ২৮ মে থেকে দমদম বিমানবন্দরে আসা-যাওয়া করবে অন্তর্দেশীয় যাত্রীবাহী বিমান।