লকডাউন কতদিন চলবে তা এখনও স্পষ্ট নয়। এর মধ্যে কলকাতা হাইকোর্টের কাজকর্ম জরুরি মামলা ছাড়া ৩০ এপ্রিল অবধি বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি রাই চট্টোপাধ্যায়। ৩০ এপ্রিল অবধি বন্ধ থাকবে রাজ্যের সমস্ত আদালত। জরুরি মামলার শুনানি যেমন ভিডিও কনফারেন্স বা স্কাইপে হচ্ছে সেই প্রক্রিয়া চলবে পাঁচদিন। ১৩, ১৬,২১, ২৮ ও ৩০ এপ্রিল শুধু জরুরি মামলাগুলির শুনানি হবে। এদিকে, দিল্লি হাইকোর্ট ও তার অধীনস্থ আদালতগুলিতে গ্রীষ্মকালীন অবকাশ বাতিল করা হয়েছে। ফলে জুন মাসে খোলা থাকবে আদালত।