আরামবাগ রবীন্দ্র ভবনে সাংবাদিক বৈঠক করলেন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। মূলত করোনা এবং আমফান মোকাবেলায় কি কি কাজ করা হয়েছে তার খতিয়ান তুলে ধরেন বিধায়ক। তিনি বলেন রাজ্য সরকার যেভাবে করোনা এবং আমফান মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করেছে সেটা বিরোধী দলগুলির কাছে অত্যন্ত ইর্ষনিয় তাই তারা অপপ্রচার শুরু করেছে। এই অপপ্রচারের যোগ্য জবাব আমাদের দিতে হবে। আমরা মানুষের পাশে রয়েছি। সাধারণ মানুষই যাতে ওদের এই অপপ্রচারের সঠিক জবাব দেয় তার দিকে লক্ষ্য রাখুন। উপস্থিত ছিলেন আরামবাগ পৌর প্রশাসক স্বপন কুমার নন্দী, পৌর সদস্য রাজেশ চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাঁড়া, ব্লক সভাপতি কমল কুশরী-সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা৷
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
