| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

হেমচন্দ্র বাগচীর ১২০তম জন্মবর্ষ : দীপাঞ্জন দে

Reporter
দীপাঞ্জন দে / ৬৪৩ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

কল্লোল যুগের বিশিষ্ট কবি হেমচন্দ্র বাগচীর ১২০তম জন্মবর্ষ বিশেষভাবে পালিত হলো তাঁরই শহর কৃষ্ণনগরে। ১৭ সেপ্টেম্বর, ২০২৪ (মঙ্গলবার) সকালে নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে ‘কবি হেমচন্দ্র বাগচী স্মৃতি রক্ষা সমিতি’-র পক্ষ থেকে এই বিশেষ আয়োজন করা হয়েছিল। প্রতিবছরই হেমচন্দ্রের জন্মদিনটি ‘কবি হেমচন্দ্র বাগচী স্মৃতি রক্ষা সমিতি’-র সদস্যরা বিশেষভাবে পালন করে থাকেন। আর কবির প্রয়াণ দিবস ৪ এপ্রিলেও হেমচন্দ্রের অনুরাগীরা মিলিত হয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। হেমচন্দ্রের ১২০তম জন্মবর্ষকে কেন্দ্র করে এদিনের শ্রদ্ধা-স্মরণ অনুষ্ঠান বিশেষ হয়ে রইলো ‘হেমচন্দ্র বাগচী ১২০’ শীর্ষক একটি পুস্তিকা প্রকাশের মধ্যে দিয়ে। ‘কবি হেমচন্দ্র বাগচী স্মৃতি রক্ষা সমিতি’-র পক্ষ থেকে এই পুস্তিকাটি প্রকাশ করা হয়। শহরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সম্পদনারায়ণ ধর ঘূর্ণি পুতুলপট্টি মোড়ে স্থাপিত হেমচন্দ্রের আবক্ষ মূর্তির সম্মুখে পুস্তিকাটির আবরণ উন্মোচন করেন। সেখানে উপস্থিত সকল ব্যক্তিবর্গের হাতে এদিন পুস্তিকাটি তুলে দেওয়া হয়।

হেমচন্দ্র বাগচীর ১২০তম জন্মবর্ষের অনুষ্ঠানে ‘কবি হেমচন্দ্র বাগচী স্মৃতি রক্ষা সমিতি’-র সদস্যবৃন্দ, কবির পরিবার, অনুরাগীগণ যেমন উপস্থিত ছিলেন, তেমনি কয়েকজন বিশিষ্টজন এদিনের শ্রদ্ধা-স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। হেমচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্য অর্পণ করেন নদিয়া জেলার ভূতপূর্ব তথ্য-সংস্কৃতি আধিকারিক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অলোক সান্যাল। এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়াস্থিত ঈশ্বর গুপ্ত পরিষদের সম্পাদক রণজয় মালাকার। এছাড়া উপস্থিত ছিলেন লেখক সম্পদনারায়ণ ধর, সতীনাথ ভট্টাচার্য, ‘কৃষ্ণনগর পরিবেশ বন্ধু’-র সম্পাদক তরুণকুমার সাহা, কবিপৌত্র অনুপম বাগচী, ‘শস্য’ পত্রিকার সম্পাদক অপূর্ব দাশ, সমাজকর্মী খগেন্দ্রকুমার দত্ত, কবি কল্যাণ বিশ্বাস, গুরুপ্রসাদ সরকার, মলয় বিশ্বাস প্রমুখরা। উপস্থিত সকল ব্যক্তিবর্গ এদিন হেমচন্দ্রের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ‘কবি হেমচন্দ্র বাগচী স্মৃতি রক্ষা সমিতি’-র সম্পাদক দীপাঞ্জন দে শ্রদ্ধা-স্মরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

কবি হেমচন্দ্র বাগচী কল্লোল যুগের একজন বিশিষ্ট কবি হওয়া সত্ত্বেও বর্তমান সময়ে কীভাবে যেন বিস্মৃত! তাঁর জীবন সম্পর্কে, তাঁর সাহিত্য নিয়ে, সম্পাদিত পত্রিকা ‘বৈশ্বানর’ নিয়ে যতটা চর্চা হওয়ার প্রয়োজন ছিল, ততটা বোধ হয় এখনো পর্যন্ত হয়নি। ১৯০৪ খ্রিস্টাব্দের ১৭ সেপ্টেম্বর কবি হেমচন্দ্র বাগচী জন্মেছিলেন নদিয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত গোকুলনগর গ্রামে (এই গ্রামের ডাকনাম বেগে)। শৈশবেই পরিবারের সঙ্গে জেলা সদর কৃষ্ণনগরে তাঁর আগমন। ১৯১২ খ্রিস্টাব্দে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে চতুর্থ শ্রেণীতে তাঁকে ভর্তি করা হয়। শৈশবকালেই হেমচন্দ্রের লেখা ‘তৃষিত’ কবিতাটি স্কুল ম্যাগাজিনে প্রকাশ পেয়েছিল (ষষ্ঠ শ্রেণীতে পড়াকালে, ১৯১৪ খ্রি.)। কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকায় হেমচন্দ্রদের পৈত্রিক বাড়ি এখনো রয়েছে। গোকুলনগর গ্রামেও তাঁর পরিবারের একটি অংশ বসবাস করে। কল্লোল যুগের এই বিস্মৃত কবিকে স্মরণ করে কৃষ্ণনগরে কয়েকজন কবি অনুরাগী একত্রিত হয়ে ২০২১ সালে ‘কবি হেমচন্দ্র বাগচী স্মৃতি রক্ষা সমিতি’ স্থাপন করেছেন। তাদের উদ্যোগেই ১৭ সেপ্টেম্বর ২০২৪ (মঙ্গলবার) ঘূর্ণি পুতুলপট্টি মোড়ে কবির ১২০তম জন্মবর্ষ বিশেষভাবে পালিত হলো। বিশিষ্টজনেদের উপস্থিতিতে এদিন ‘হেমচন্দ্র বাগচী ১২০’ শীর্ষক পুস্তিকাটি প্রকাশ পায়। এই পুস্তিকায় হেমচন্দ্রের সমগ্র জীবন ও কর্ম সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি হেমচন্দ্রের আলোকচিত্র এবং সম্পূর্ণ জীবনপঞ্জি মুদ্রিত হয়েছে।

আপনার মতামত লিখুন :

2 responses to “হেমচন্দ্র বাগচীর ১২০তম জন্মবর্ষ : দীপাঞ্জন দে”

  1. গৌরী মিত্র সরকার says:

    সশ্রদ্ধ প্রণাম কবির উদ্দেশ্য এ —

  2. কবি হেমচন্দ্র আমার স্মরণ মনন এ উজ্জ্বল, আমার এই আশী উর্ধ বয়সেও ।এমন নিরহংকার , সুবিনীত ব্যক্তি আজকের দিনের জন্য একজন আদর্শ স্বরূপ।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev