| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

কুম্ভমেলায় ধর্মীয় অভিজ্ঞতার থেকে জনস্বাস্থ্যের ঝুঁকি বেশি : তপন মল্লিক চৌধুরী

Reporter
তপন মল্লিক চৌধুরী / ৬৬৯ জন পড়েছেন
আপডেট সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

মেলা কুম্ভ হোক বা মহাকুম্ভ যাই হোক না কেন বছরের পর বছর ধরে এই মেলা একটি বিতর্কের জন্ম দিয়েছে। বিতর্ক থাকলে তাকে অস্বীকার করা তো দূরের কথা বরং গুরুত্বপূর্ণ হয়ে যায়। কেউ কেউ এই মেলাকে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অভিজ্ঞতা হিসেবে দেখেন যা মানুষকে তাদের বিশ্বাসের সঙ্গে সংযুক্ত করে, আবার কেউ কেউ যুক্তি সহকারেই বলেন যে এই মেলা গুরুতর জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে। গুরুতর জনস্বাস্থ্যের ঝুঁকি কথাটি স্বাভাবিক ভাবেই এসে পড়ে কারণ, লক্ষ লক্ষ লোক জনবহুল একটি জায়গায় একত্রিত হলে সেই জায়গাটি কতটা নিরাপদ থাকতে পারে। কুম্ভ মেলার ক্ষেত্রেও সেই প্রশ্ন যে সেই কোটি কোটি মানুষের সমাগমস্থলটি সত্যিই কি নিরাপদ হতে পারে, বিশেষ করে আধুনিক স্বাস্থ্য চ্যালেঞ্জের প্রেক্ষাপটে? যুক্তির উপর ভিত্তি করেই দেখা যেতে পারে কুম্ভ মেলা একটি ধর্মীয় অভিজ্ঞতা নাকি জনস্বাস্থ্য ঝুঁকি।

লক্ষ কোটি হিন্দু ধর্মাবলম্বীর কাছে কুম্ভমেলা একটি গভীর অর্থবহ আধ্যাত্মিক অভিজ্ঞতা। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে, কুম্ভমেলা সমুদ্র মন্থন স্মরণ করে যখন দেবতা এবং অসুররা অমরত্ব পাওয়ার জন্য অমৃতের পাত্র নিয়ে লড়াই করেছিল। ‘কুম্ভ’ মানে একটি পাত্র আর ‘মেলা’ মানে একটি সমাবেশ। অমৃতের পাত্র নিয়ে দেবতা আর অসুরদের যুদ্ধের সময় অমৃতফোঁটা ভারতের চারটি স্থানে পড়েছিল, এলাহাবাদ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এই স্থানগুলি এখন কুম্ভমেলার জমি। কুম্ভ তীর্থযাত্রীরা পবিত্র নদীতে স্নান করার জন্য এই পবিত্র স্থানগুলিতে ভ্রমণ করেন, কারণ বিশ্বাস এই স্নান দেহ ও আত্মাকে শুদ্ধ করে। কুম্ভ নিয়ে আধ্যাত্মিক তাৎপর্য যাই থাক না কেন, কুম্ভমেলা জনস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু উদ্বেগ সৃষ্টি করে, বিশেষ করে সংক্রামক রোগ এবং মহামারী কোটি কোটি মানুষ সমাগমের প্রেক্ষাপটে এসেই পড়ে। আকারে প্রকারে মেলার বিশালতা, কোটি কোটি মানুষ গা ঘেঁষাঘেঁষি করে সমবেত হওয়ার ফলে, রোগ ছড়িয়ে পড়ার জন্য একটি আদর্শ পরিস্থিতি তৈরি হওয়াটাই স্বাভাবিক। এর পাশাপাশি আরও উদ্বেগের বিষয় হল জলবাহিত রোগের সম্ভবনা এবং তা দ্রুত ছড়িয়ে পড়া।

মেলা শুরু হলে যে স্নান শুরু হয় এবং তীর্থযাত্রীরা এমন নদীতে স্নান করেন যেখানে ভিড় লেগেই থাকে। সেই নদী ধর্মীয়ভাবে যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, যেহেতু সেখানে প্রচুর লোকের সমাগম, সেই সঙ্গে বর্জ্য এবং অত্যন্ত নিম্নমানের স্যানিটেশন ব্যবস্থা থাকার জন্য দূষণের প্রবণতা থেকেই যায়। কেবল তাই নয়, কলেরা, টাইফয়েড এবং হেপাটাইটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনাও থাকে খুব বেশি। বিশেষ করে যেসব এলাকায় জলের গুণমান ভালো নয়। এর সঙ্গে আরেকটি বড় উদ্বেগের বিষয় হল ভাইরাল এবং ব্যাকটেরিয়া সংক্রমণের প্রবল ঝুঁকি। কাছাকাছি এলাকা এবং জনাকীর্ণ পরিবেশের কারণে ফ্লু, শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো বায়ুবাহিত রোগ এবং COVID-19-এর মতো আরও ভয়াবহ রোগের প্রাদুর্ভাব ঘটা এবং দ্রুত ছড়িয়ে পড়া সহজ হয়ে ওঠে। প্রসঙ্গত, অতি সম্প্রতি আমরা দেখেছি, COVID-19 মহামারীটি কীভাবে বিশাল সমাবেশে ছড়িয়ে পড়ে, যেখানে লোকেরা নিজেদের অজান্তেই ভাইরাস বহন করে এবং বিশাল জনসমাগমের মধ্যে অন্যদের সংক্রামিত করে।

মুখে যাই বলা হোক, মেলার মাঠজুড়ে যথাযথ স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবার যথাযথ পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হয় না। সেই অভাব আরেকটি বিরাট সমস্যা। কর্তৃপক্ষ অস্থায়ী চিকিৎসা শিবির তৈরি এবং বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য যত ব্যবস্থাই নিক না কেন, মানুষের সংখ্যা যে অঙ্কতে পৌঁছায় তা যাবতীয় ব্যবস্থাগুলিকে অতিক্রম করে যায়। দ্রুত সঠিক যত্নের সুযোগ না পেয়ে চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা আরও বেড়ে যাওয়াটা আরও একটি বাস্তব উদ্বেগের বিষয়, বিশেষ করে যে পরিবেশে শৃঙ্খলার থেকে বিশৃঙ্খলা বেশি আর নিয়ন্ত্রণ থাকে অতি দুর্বল। তাছাড়া, দুর্ঘটনা এবং পদদলিত হওয়ার ঝুঁকি আরেকটি উদ্বেগজনক বিষয়। এক জায়গায় এত লোকের সমাগম হওয়ায় অতীতে এমন ঘটনা ঘটেছে যেখানে অতিরিক্ত ভিড়ের কারণে পদদলিত হয়ে প্রাণহানির মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এত লোকের জমায়েতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। যদিবা ছোট ছোট জায়গায় স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করা সহজ হয় কিন্তু সামাজিক দূরত্ব, স্যানিটেশন এবং এত বিপুল সংখ্যক মানুষের স্বাস্থ্য পর্যবেক্ষণ নিশ্চিত করা একটি লজিস্টিক চ্যালেঞ্জ।

অন্যদিকে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে সঙ্গম এবং আশপাশ এলাকার গঙ্গা এবং যমুনার জলের দূষণ মাত্রার রিপোর্ট পেশ করা মাত্র তুমুল বিতর্ক শুরু হয়। কোনো বেসরকারি সংস্থা বা কোনো বিদেশী প্রতিষ্ঠানও নয়, জল দূষণের তথ্য হাজির করেছে খোদ কেন্দ্রীয় সংস্থা। ভাগ্যিস সরকার বিজেপির তানাহলে যোগী হিন্দু বা হিন্দুত্ব বিরোধীতার কথা বলতন। কিন্তু কলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রা থেকে স্পষ্ট যে জলে মানুষ ও পশুর মল আছে। একইভাবে বায়োমেডিক্যাল অক্সিজেন ডিম্যান্ড (বিওডি)-র মাত্রা বলে দেয় যে ওই জল স্নানের অনুপযুক্ত এবং কুলকুচির জন্য মুখে নিলে আরও বিপজ্জনক এবং জলে দ্রবীভূত অক্সিজেনের কতটা ব্যাকটেরিয়া গিলে ফেলছে। জলে বিওডি’র মাত্রা নির্ধারিত মাত্রার বেশি থাকলে বোঝা যায় দূষণের পরিমাণ বেশি। নদীর জল স্নানের উপযুক্ত তখনই মনে করা হয় যখন প্রতি লিটার জলে বিওডি’র মাত্রা হবে ৩ মিলিগ্রামের কম। কিন্তু কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যে রিপোর্ট এনজিটি-তে জমা করেছে, তাতে দেখা যাচ্ছে ১৬ ফেব্রুয়ারি সকাল থেকে ১৮ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত সঙ্গমের জলে বিওডি’র মাত্রা ৫.০৯ মিলিগ্রাম থেকে ৫.২৯ মিলিগ্রাম। অর্থাৎ নির্ধারিত মাত্রার থেকে প্রায় দ্বিগুন। কিন্তু বৈজ্ঞানিক তথ্য মানবেন না উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এবং হিন্দুত্ববাদী নেতারা। তারা কুম্ভমেলায় কোটি কোটি মানুষের মল-মূত্রের দূষিত হলে স্নান করার বিষয়টি ধামাচাপা দিয়ে ধর্মীয় অভিজ্ঞতার জয়গান করছেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev