| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

দুই বাংলার লাল রঙের দুর্গা পুজো : তপন মল্লিক চৌধুরী

Reporter
তপন মল্লিক চৌধুরী / ১১৩৫ জন পড়েছেন
আপডেট বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

দুর্গা বললে সাধারণভাবে অতসী ফুলের মতো গাত্রবর্ণের এক দেবী রূপ ফুটে ওঠে। কোথাও কোথাও হালকা গোলাপী এমনকি ফিকে হলদে রঙের দুর্গাও দেখা যায়। কিন্তু তা বলে টকটকে লাল রঙের দুর্গা? হ্যাঁ; দুর্গার এমন গায়ের রঙও হয়, এপার ওপার দুই বাংলাতেই। তাহেরপুরের জমিদার কংসনারায়ণ ১৫৮০ সালে যে দুর্গা পুজোর আয়োজন করেছিলেন সেটাই বঙ্গদেশের প্রাচীন দুর্গাপুজো বলে স্বীকৃত। কিন্তু ১৫৬২ সালে কোচ রাজা নরনারায়ণ সংকোশ নদীর ধারে চামটা গ্রামে যে দুর্গা পুজোর সূচনা করেছিলেন তা নিয়ে বিতর্ক থাকলেও সেই দেবী দুর্গার গায়ের রং টকটকে লাল; বলা ভাল রক্তবর্ণ, ভয়ালদর্শনা। কথিত, রাজা নরনারায়ন স্বপ্নে এমন দেবীরূপ দেখেই দুর্গা পুজোর সূচনা করেছিলেন। আর সেটাই হল হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রাচীন দুর্গা পুজো যা কোচবিহারের বড়দেবী বাড়ির দুর্গাপুজো নামে পরিচিত।

এই দুর্গা-মূর্তির রং ও রুপ একেবারেই অন্যরকম। দুর্গা বসে আছেন বাঘের পিঠে। দেবী শান্ত, সৌম নন একেবারেই। ভয়াল দর্শনা দশপ্রহরনধারিণী যেন রক্তে স্নান করে আমাদের দিকেই তেড়ে আসছেন। তাঁর সংসারে লক্ষ্মী, গনেশ, কার্তিক, সরস্বতী নেই, দুপাশে আছেন জয়া ও বিজয়া। পুরনো কোচবিহার থেকে মাত্র এক কিমি দূরে বড়দেবীর মন্দির। সাধারণ মানুষ সপ্তমী থেকে দশমী- এই চারটি দিন তাঁর দর্শন ও তাঁকে নিবেদনের সুযোগ পান। পুজোর অন্যতম অনুষঙ্গ পশুবলি- পায়রা থেকে পাঠা, মোষ, শোল মাছ, শুয়োর; বলি হয় রোজ। একসময় নাকি নরবলি হত। এখন প্রতীকী নরবলি হয়, তবে সাধারণের দেখা নিষেধ। চালের গুঁড়ো দিয়ে আঁকা মানুষ বলি হয়। কিন্তু তাতেও দরকার হয় মানুষের রক্ত। বংশানুক্রমিকভাবে একটি পরিবারের সদস্যরা আঙুল কেটে সেই রক্ত দিয়ে আসছেন।

রক্তবর্ণা বা লাল রঙের দুর্গামূর্তি পুজো হয় জলপাইগুড়ি বৈকণ্ঠপুর রাজবাড়ির পুজোতেও। রক্তবর্ণা দুর্গার হাতে ত্রিশূলের বদলে থাকে শূল বা বল্লম জাতীয় অস্ত্র, সেই অস্ত্র দিয়ে দুর্গা অসুরকে আঘাত করছেন। রায়কত বংশের প্রাচীন মুর্তিতে যদিও কার্তিক, গনেশ, লক্ষ্মী, সরস্বতী কেউ থাকত না। কয়েক বছর ধরে তাদের লক্ষ্য করা যাচ্ছে। তবে আগের মতো জয়া, বিজয়া, মহাদেব, ব্রহ্মা, মেছেনিও আছেন। শাস্ত্রে ব্যাঘ্রবাহনা দুর্গার উল্লেখ না থাকলেও রায়কত পরিবারের লাল দুর্গা সিংহের বদলে বাঘের ওপর অধিষ্ঠান করেন। একচালার প্রতিমায় দেবী দুর্গা, লক্ষ্মী, গনেশ, কার্তিক, সরস্বতী ও তাদের বাহনরাও থাকেন। একচালার প্রতিমাটি একটি রথের ওপর বসানো থাকে। রথটি সাধারণত বৈকুন্ঠপুর জঙ্গলের ময়না কাঠ দিয়ে তৈরি হয়ে থাকে। রাজা প্রসূনদেব রায়কত বংশের রীতি অনুসারে কৃষ্ণনগর থেকে মৃৎ শিল্পী এসে মূর্তি নির্মান করেন। বিগত পাঁচশো ধরে এমনটাই হয়ে চলেছে।

তবে বৈকুন্ঠপুর রাজপরিবারের লাল দুর্গা কোচবিহারের বড়দেবী বাড়ির দুর্গার মতো ভয়ংকর নয় কিম্বা সংহার দৃষ্টিতেও চেয়ে থাকেন না। বরং ডিম্বাকৃতি মুখের উজ্জ্বল চোখ দুটি দেখে মনে হয় পৃথিবীর সমস্ত কোণে তিনি শান্তির বার্তা পৌঁছে দিতে চাইছেন। জটাধারী দেবীর তৃতীয় নয়নটিও উজ্জ্বল; তা থেকেও ঝরে পড়ছে শান্তি। সময় এগিয়ে চলেছে, দ্রুত বদলাচ্ছে চারপাশ, এতকিছুর পরিবর্তনেও প্রাচীন রীতিনীতি বদলের চেষ্টা নেই এই রাজবাড়ির পুজোয়। যতদূর সম্ভব চেষ্টা করা হয় ঐতিহ্য বাঁচিয়ে রাখার। আদতে রাজবাড়ির পুজো হলেও বিগত পাঁচশো বছরের বেশি সময় ধরে জলপাইগুড়িবাসীর আকর্ষণের অন্যতম কেন্দ্রস্থল বৈকুন্ঠপুর রাজবাড়ির পুজো।

লাল দুর্গা মূর্তির পুজো হিমালয় সংলগ্ন কোচবিহার বা জলপাইগুড়ি জেলা ছাড়াও নবদ্বীপের যোগনাথতলার কুমারনাথ ভট্টাচার্যর বাড়িতে একশো উনিশ বছর ধরে হয়ে আসছে। তবে ভট্টাচার্য পরিবারের আদি বাড়ি ছিল অবশ্য বাংলাদেশের ঢাকা জেলার মিতরা গ্রামে। সেখানেও লাল দুর্গা মূর্তির পুজো হত। দেশভাগের বহু আগেই ভট্টাচার্য পরিবার মিতরা থেকে যোগনাথতলায় চলে এসেছিলেন। ঠিকানা বদল হওয়ার পরও পূর্বপুরুষদের রীতি অনুসারে পুজো যেমন চালিয়ে যাচ্ছেন, ধরে রেখেছেন লাল দুর্গামূর্তির ঐতিহ্য। কিন্তু দেবীমূর্তির রং লাল কেন?

ঘটনাস্থল মিতরা, দেবী বন্দনার সময় গৃহকর্তা ছেলেকে পাশে বসিয়ে চণ্ডীপাঠ করছেন। বাবার চণ্ডীপাঠ উচ্চারণ যথাযথ না হওয়ায় ছেলের কানে লাগছিল। ছেলে বাবার উচ্চারণে ভুল ধরলে ক্রুদ্ধ বাবা ছেলেকেই চণ্ডীপাঠ করতে বলেন। অতঃপর চণ্ডীপাঠ শুরু করেন ছেলে। কথিত তার বিশুদ্ধ উচ্চারণ ও অপূর্ব সুরের চণ্ডীপাঠ শুনে নাকি দেবী দুর্গা এতই প্রসন্ন হন যে তাঁর মুখের আভা আনন্দে ক্রমশ লাল হয়ে যেতে থাকে সেইসঙ্গে দক্ষিণমুখী দুর্গা পশ্চিমমুখী হয়ে যান। সেই থেকেই ভট্টাচার্য বাড়ির দুর্গামূর্তির গায়ের রং লাল হয়ে যায়। নদিয়ার যোগনাথতলার ভট্টাচার্য বাড়ি ছাড়াও লাল দুর্গামূর্তি পুজো হয় কৃষ্ণনগরের নেদেরপাড়ায় চক্রবর্তী পরিবারে। এদের আদি বাড়ি ছিল কৃষ্ণনগর শহরের নগেন্দ্রনগরে। সেখানেই লাল দুর্গামূর্তির পুজো শুরু হয়েছিল। সেই ঐতিহ্য বজায় রেখেছে নেদেপাড়ার বংশধররা।

এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও লাল দুর্গা পুজোর ঐতিহ্য রয়েছে। মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁওয়ে লাল দুর্গা পুজো হয়ে আসছে প্রায় তিনশো বছর ধরে। মৌলভীবাজার জেলা সদর থেকে প্রায় ১৭ কিলোমিটার ও রাজনগর উপজেলা সদর থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার উত্তরে পাঁচগাঁও গ্রামে সর্বানন্দ দাসের বাড়িতে পালিত হয়ে আসছে এই পুজো। দুর্গার রং লাল হওয়ায় দেবী দর্শনের জন্য দেশ ও দেশের বাইরে থেকেও অনেক মানুষ ছুটে আসেন এখানে। অষ্টমী ও নবমীর দিন এত মানুষের সমাগম হয় যে, ২ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে দেবী দর্শন করতে হয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev