| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

জলরঙ-এ আঁকা লালটঙ বস্তিতে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

Reporter Default
রিপোর্টার / ১৩২ জন পড়েছেন
আপডেট শনিবার, ৩০ মে, ২০২০

শিলিগুড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে লালটঙ বস্তি। যার দূরত্ব মাত্র ২৫ কিমি। বৈকুণ্ঠপুর জঙ্গলের কাছে তিস্তা নদীর পারে লালটঙ গ্রাম শতাব্দী প্রাচীন হলেও জীবনযাত্রার মানের বিচারে এখনও অনেক পিছিয়ে। মাত্র ৩৬টি পরিবারের বাস এখানে। গ্রামে কোনও দোকানপাট নেই। প্রতিটি বাড়ি কাঠের। দোতালা। নীচতলায় গোশালা। গোরু পোষা আর শহরে গিয়ে দুধ বিক্রি করা তাদের কাজ। ভীষণ কষ্টে বেঁচে রয়েছে লালটঙের এই কয়জন মানুষ। সম্ভবত প্রান্তিকতার কারণেই লালটঙ এবং লাগোয়া চুমুকডাঙি গ্রাম দুটি এখনও একই রকম রয়ে গিয়েছে। শহর বলতে খুব কাছাকাছি রয়েছে শিলিগুড়ি লাগোয়া সালুগাড়া। গ্রাম থেকে যার দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। সেখানেও গ্রামের বাসিন্দাদের যাতায়াত করতে হলে আট কিলোমিটার এমন এক জঙ্গল পেরোতে হয় যেখানে সারা বছর হাতি ঘোরাফেরা করে। জঙ্গলে চরতে গিয়ে গোরু-মোষ প্রায়ই চিতাবাঘের পেটে যায়।

জলরঙ-এ আঁকা ছবির মতো এলাকা হলেও আর্থিক অনটনের নিত্যসঙ্গী বস্তিবাসী মানুষগুলির। আর লকডাউনে সেই দুর্বিষহতা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। দুধ নিয়ে তারা সালুগাড়ায় আসতে পারছে না বিক্রি করার জন্য। ফলে এক দুর্বিষহ অবস্থা তাদের। এগিয়ে এলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। ৩৬টি পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিলেন তাঁরা। কথা দিলেন আবার আসবেন তাঁরা। এদিন সামাজিক দূরত্ব মেনে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ট্র্যাফিক এসিপি রাজেন ছেত্রী, এডিসিপি ট্রাফিক জসমিৎ সিং, ভক্তিনগর ট্রাফিক গার্ডের আইসি সুবীর দত্ত বনবস্তি বাসীর হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev