দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩০৭২।এখনও করোনা পজিটিভ ২৭৮৪। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২৫ জনের দেহে করোনা পজিটিভ ধরা পড়েছে, যা এখনও অবধি সবচেয়ে বেশি। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৫। তবে সুস্থ হয়েছেন ২১৩ জন। এর আগে শনিবার ৪ এপ্রিল বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল বলেন, করোনা আক্রান্তদের মধ্যে ৯ শতাংশের বয়স নবজাতক থেকে ২০ বছরের মধ্যে। ২১ থেকে ৪০ বছর যাঁদের বয়স, এমন আক্রান্তের সংখ্যা শতকরা ৪২ শতাংশ। ৪১ থেকে ৬০ বছরের মধ্যে আক্রান্ত ৩৩ শতাংশ। ষাটোর্ধ্ব ১৭ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি আরও জানান, নিজামুদ্দিনে তবলিঘি জামাত-এ যোগ দেওয়া ও তাঁদের সংস্পর্শে আসা ১০২৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে ১৭টি রাজ্যে। অর্থাৎ দেশে যতজন আক্রান্ত তার ৩০ শতাংশের সংক্রমণ ছড়িয়েছে এই একটা জায়গা থেকেই। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব জানান, তবলিঘি জামাত-এ যোগ দেওয়া ও তাঁদের সংস্পর্শে আসা ২২ হাজার জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। তারপরেই তামিলনাড়ু। এরপর রয়েছে দিল্লি ও কেরল।