| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

৯/১১ বিশ্ব কাঁপানো সন্ত্রাসী হামলার শিক্ষা : ড. মিল্টন বিশ্বাস

Reporter
ড. মিল্টন বিশ্বাস / ২৫৩ জন পড়েছেন
আপডেট রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

জ্বলে ওঠা বিশ্ব কাঁপানো সন্ত্রাসী হামলার ২১টি বছর অতিবাহিত হয়ে গেল। সারা বিশ্ব অবাক বিস্ময়ে সেদিন দেখেছিল টুইন টাওয়ারের ধসে পড়া, দেখেছিল মানুষের স্বাভাবিক জীবনের নিরাপত্তা বিঘ্নিত হতে। তারপর দীর্ঘদিন সেই ভয়ঙ্কর স্মৃতি নিয়ে বেঁচে থাকার অভিজ্ঞতাও মানুষের আছে। ২০০১-এর ১১ সেপ্টেম্বর সভ্যতার ইতিহাসে এক কলঙ্কিত দিন। এদিন নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসিতে হাইজ্যাক করা বিমান দিয়ে চালানো হয়েছিল সন্ত্রাসী হামলা। হাজার হাজার মানুষ সে হামলায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছিল। অসহায় মানুষদের আর্তনাদে সেদিন ভারি হয়ে উঠেছিল পৃথিবীর বাতাস। চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই-এর মধ্য দিয়ে শুরু হয়েছিল সন্ত্রাসীদের তৎপরতা। নিউইয়র্কে ম্যানহাটানের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ওয়াশিংটনের পেন্টাগন সদর দফতরে মোট তিনটি বিমান বিধ্বস্ত করে তারা ভবনগুলো ধ্বংস করে। হাইজ্যাক করা চারটি বিমানের দু’টি আঘাত হানে টুইন টাওয়ারে, একটি পেন্টাগনে এবং চতুর্থ বিমানটি পেনসিলভেনিয়ায় বিধ্বস্ত হয়। বিশ্বের ইতিহাসে অন্যতম শোকাবহ দিবসে আমরা তীব্র ঘৃণা উচ্চারণ করছি সন্ত্রাসী কর্মকাণ্ডের। সে সময়ের পলাতক ওসামা বিন লাদেন এ হামলায় সমর্থন ও অর্থায়ন করেছিল। ইসরাইলের প্রতি আমেরিকার ক্রমাগত সমর্থন, পারস্য উপসাগরে দেশটির ভূমিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোয় অব্যাহত সামরিক উপস্থিতিতে ক্ষুব্ধ হয়ে এই হামলা চালানো হয় বলে ধারণা করা হয়।

আসলে বেদনাবিধুর নাইন-ইলেভেনের বার্ষিকীতে আমরা বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার বিরুদ্ধে দাঁড়ানোর প্রত্যয় খুঁজে পাই। সেদিন ধূলিসাৎ হওয়া নিউইয়র্কের ১১০ তলার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা বিশ্ব বাণিজ্য কেন্দ্রে নিহত হয়েছিল প্রায় তিন হাজার মানুষ। যাদের মধ্যে ছিলেন এক দম্পতিসহ ছয়জন বাংলাদেশি।

ইতোমধ্যে ৯/১১ এর সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় ৮০০ ব্যক্তি সৌদি আরবের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছেন। কারণ ওই ঘটনায় জড়িত ১৯ বিমান ছিনতাইকারীর মধ্যে ১৫ জনই ছিল সৌদি এবং দু’জন আমিরাতের নাগরিক বলে দাবি করা হচ্ছে। অবশ্য, এ ধরনের মামলা করার সময়সীমা ২০১৯ সালের জানুয়ারি মাসের মধ্যেই শেষ হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের কেউ কেউ বলেছেন, ৯/১১ ঘটনায় ছিনতাইকারীদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের যোগসাজশের বিষয়টি আরো খতিয়ে দেখা উচিত। কারণ ৯/১১ কমিশনের প্রতিবেদনে ইউএই’র নাম ৭০ বারের বেশি উল্লেখ করা হয়েছে। সন্ত্রাসীদের অর্থ যোগানো সংক্রান্ত বিষয়েও একবার দেশটির নাম উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৯/১১ হামলায় জড়িত বেশির ভাগ সন্ত্রাসী দুবাই হয়ে আমেরিকায় গেছে। সন্ত্রাসী হামলায় যে অর্থ ব্যয় করেছে তা ইউএই থেকে গেছে বলেও এতে উল্লেখ করা হয়েছে। আজকে যে কাতারকে সন্ত্রাসী সংগঠন আইএসকে অর্থায়নের জন্য দোষী সাবাস্ত্য করা হচ্ছে তার পিছনে অতীতে সৌদি এবং আমিরাতের সঙ্গে সন্ত্রাসীদের সম্পর্কের উৎসও খুঁজে বের করা দরকার। আল-কায়েদার মতো জঙ্গি সংগঠনকে এ হামলার জন্য প্রধান দোষী করা হয়। আফগানিস্তান থেকে পরিচালিত এ হামলার পাল্টা জবাব দিতে যুক্তরাষ্ট্র তার সামরিকশক্তি নিয়ে মাঠে নেমে পড়ে। আফগানিস্তান থেকে তালেবান সরকারকে উৎখাত করা হয়। ইরাক-আফগানিস্তানের সরকার উৎখাত করার পর দেশ দুটির কর্তৃত্ব পরোক্ষভাবে আমেরিকার কাছেই চলে যায়। পর্যায়ক্রমে ইরাকি নেতা সাদ্দাম হোসেন, আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন, লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফিসহ আরও কয়েকজন নেতাকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়- ৯/১১ এর জেরে শুরু হওয়া মার্কিন প্রতিশোধে। যদিও ২০২১ সালের আগস্ট মাসে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হলে আফগানিস্তান পুনরায় তালেবানদের দখলে চলে যায়।

তবে ৯/১১ এর হামলা ছিল জঙ্গিবাদীদের সন্ত্রাসী হামলা। এদের বৈশিষ্ট্য হচ্ছে ‘যুদ্ধকেই’ তারা একটি আদর্শ বলে গ্রহণ করে। সহিংসতা তাদের মোক্ষম হাতিয়ার। জঙ্গিবাদীরা আক্রমণাত্মক আদর্শের অনুসারী এবং নিজেদের মতাদর্শকে তারা সর্বশ্রেষ্ঠ মতাদর্শ হিসেবে বিবেচনা করে। এদেশের জঙ্গিবাদীরা তাদের মতাদর্শের ধর্মীয়করণ ঘটিয়েছে। যেমন ইসলামী জঙ্গিবাদ। আর বিভ্রান্তিকর ধর্মীয় চেতনা ও মতাদর্শের আধিপত্য কায়েমের জন্য সেই মতাদর্শের শত্রুদের বিরুদ্ধে সশস্ত্র নিষ্ঠুর ক্ষমাহীন সংগ্রামের ঘোষণা দিয়ে উদার মানবতাবাদ ও গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফ্যাসিবাদী হিটলারের মতোই সব জঙ্গিবাদীর সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে আক্রমণ, বলপ্রয়োগ এবং যুদ্ধ করে নিজের মতবাদ ও ক্ষমতা প্রতিষ্ঠা করা। মূলত ধর্মীয় জঙ্গিবাদীরা নিজেদের ধর্মের শ্রেষ্ঠত্বে বিশ্বাসী। যেমন তালেবানদের মতোই আইএস বা ইসলামী জঙ্গিরা সব বিধর্মীর বিরুদ্ধে জিহাদ, ক্রুসেড বা ধর্মযুদ্ধের আহ্বান জানায়। কেবল ব্যক্তি নয় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত মুসলমান শাসক তাদের মতাদর্শের বিরুদ্ধে থাকলে সহিংস কর্মকাণ্ড ও অপপ্রচারের মাধ্যমে সেই ক্ষমতাবানদেরও চ্যালেঞ্জ ছুড়ে দেয় জঙ্গিরা। বিশ্ব সেদিন দেখেছিল নানা দেশে তারা ছড়িয়ে গেছে। আর তারপরই বাংলাদেশেও একাধিক জঙ্গিবাদী সংগঠনের অপতৎপরতা বেড়েছিল। ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনা কিংবা ২০০৫ সালের সিরিজ বোমা হামলা সেই সত্যকে স্মরণ করিয়ে দেয়।

৯/১১ এর পর গ্রাউন্ড জিরোতে এখন গড়ে উঠেছে ফ্রিডম টাওয়ার। দালানের উচ্চতার দিক থেকে টুইন টাওয়ারকে ছাড়িয়ে যাওয়া ফ্রিডম টাওয়ারেই নির্মিত হয়েছে সেপ্টেম্বর ১১ মেমোরিয়াল স্থাপনা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নিরাপত্তা স্থাপনা পেন্টাগনকেও ঢেলে সাজানো হয়েছে। সেদিন হোয়াইট হাউসের দিকে উড়ে যাওয়া আরেকটি বিমান মাঝ আকাশে ভূপাতিত হয়েছিল যাত্রীদের প্রতিরোধের মুখে। তাই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে। বিশ্ব ইতিহাসে সেদিনের মতো সমন্বিত ভয়াবহ সন্ত্রাসী হামলা পরবর্তীতে আর দেখা যায়নি। কারণ ওই ঘটনার মূল হোতাদের নির্মূল করা হয়েছে ২০০১ সালের পরপরই। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর বদলে যায় আমেরিকা। এর জের ধরে বদলে গেছে বিশ্ব আর বৈশ্বিক রাজনীতি। বিশ্ব রাজনীতিতে নতুন বিভাজন শুরু হয়ে ৯/১১’র মাধ্যমে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছিলেন, ‘হয় তুমি আমার সঙ্গে, নয় তুমি আমার বিপক্ষে। মাঝামাঝি কিছু হতে পারে না।’ বর্তমান শতাব্দীতে এই দৃষ্টিভঙ্গির কারণে সন্ত্রাসীরা একেবারে কোণঠাসা হয়ে পড়েছে। যারা তাদের গোপনে সহায়তা করত তারাও এখন বর্জিত হচ্ছে। কারণ ৯/১১-এর পরও বিশ্ব ব্যাপী সন্ত্রাসী হামলা থেমে থেমে হুঙ্কার দিয়ে উঠেছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের দমন করার জন্য বিশ্ব এখন একত্রিত হয়েছে। যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশও এখন সন্ত্রাসীদের বিষয়ে ‘জিরো’ টলারেন্স দেখাচ্ছে। আশা করা যায় ভবিষ্যতে  ৯/১১ এর মতো ভয়ঙ্কর ঘটনা আর দেখা যাবে না।

লেখক : ড. মিল্টন বিশ্বাস, বঙ্গবন্ধু গবেষক, বিশিষ্ট লেখক, কবি, কলামিস্ট, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম, নির্বাহী কমিটির সদস্য, সম্প্রীতি বাংলাদেশ এবং অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, email- drmiltonbiswas1971@gmail.com

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev