আন্তঃরাজ্য বাস, ট্রেন চলাচলের পর এবার লকডাউন। রবিবার ২২ মার্চ ক্যাবিনেট সচিব ও প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি দেশের রাজ্যগুলির মুখ্য সচিবদের সঙ্গে কথা বলেন। জনতা কারফিউ কোন রাজ্যে কেমন চলছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকেই বলা হয়েছে, দেশের যে ৭৫টি জেলায় করোনা ছড়িয়েছে বা আক্রান্তের সন্ধান মিলেছে সেই জেলাগুলিতে লকডাউন ঘোষণা করতে হবে। পরিস্থিতি বিবেচনা করে রাজ্যগুলি জেলার সংখ্যা বাড়াতেও পারে। ওই সব জায়গায় জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ থাকবে। ইতিমধ্যেই বেশ কিছু রাজ্য লকডাউন ঘোষণা করে দিয়েছে।
