লকডাউনের মেয়াদ আরও বাড়াল তেলেঙ্গানা সরকার। ৭ মে অবধি আপাতত ওই রাজ্যে লকডাউন থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ৫ মে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তেলেঙ্গানায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৫৮। সুস্থ হয়েছেন ১৮৬ জন। মারা গিয়েছেন ২১ জন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের বাসিন্দা পরিযায়ী শ্রমিকদের পরিবারকে রেশন ও ১৫০০ টাকা করে দেওয়া হবে। কেউ একা থাকলে তিনি রেশন পাবেন। পুলিশকর্মীদের গ্রস স্যালারি ১০ শতাংশ করে বাড়ানোর ঘোষণা করেন রাও।