না, এ লাইন খাদ্যসামগ্রী সংগ্রহ বা রেশন দোকানের সামনে নয়। মদের দোকানের সামনে! মদ বিক্রি শুরুর জন্য অপেক্ষা চলছিল। মাহেন্দ্রক্ষণ আসতেই মদের দোকানের সামনে ভোররাত থেকে লম্বা লাইন!

ছত্তীসগঢ়ের অবস্থা তো ভয়াবহ! কয়েকশো মানুষ মদ কেনার লাইনে। গুটিকয়েক পুলিশকর্মী লাঠি হাতে থাকলেও লাইন যা পড়েছে তা সামাল দেওয়ার মতো নয়।

লকডাউনে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধি শিকেয় উঠেছে। একই রকমের ছবি দেখা গেল কর্নাটকেও।

বেঙ্গালুরুতে মদের দোকান সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা অবধি খোলা থাকবে বলে সরকার জানাতেই সেখানেও সব কাজ ফেলে সকাল থেকে মদ কেনার লাইনে দাঁড়িয়ে পড়েছেন মানুষ!

মদ কেনার লম্বা লাইন চোখে পড়ল রাজধানী দিল্লিতেও। অনেকে তো ভালো পরিমাণে স্টক করে রাখছেন!

দিল্লির দেশবন্ধু গুপ্তা রোডে তো মদ কেনার লম্বা লাইন এক কিলোমিটার ছাড়িয়ে গেছে।

